সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      
দেশজুড়ে
কাউখালীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময়
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৩:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পিরোজপুরের কাউখালীতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় সরকারি ডিগ্রি কলেজে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সেনাবাহিনীর পক্ষে বক্তব্য রাখেন কাউখালী সেনা ক্যাম্পের দায়িত্বে থাকা মেজর এস এম খালেদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ক্যাপ্টেন রাশেদ।

মেজর এস এম খালেদুল ইসলাম বলেন, “এই আয়োজনের মূল লক্ষ্য পারস্পরিক পরিচিতি বৃদ্ধি এবং উপজেলার শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় গণমাধ্যমের সঙ্গে সহযোগিতা জোরদার করা।”

তিনি আরও বলেন, “আগামী নির্বাচনের প্রেক্ষাপটে গণমাধ্যম অত্যন্ত শক্তিশালী একটি মাধ্যম, যার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি, বিভ্রান্তি রোধ এবং সত্য প্রতিষ্ঠা করা সম্ভব। বাংলাদেশ সেনাবাহিনী সুষ্ঠু ও সুন্দর নির্বাচন নিশ্চিত করতে অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক নির্মূল, অবৈধ যানচলাচল নিয়ন্ত্রণ এবং ভোট কেন্দ্রের পরিবেশ সুষ্ঠু রাখাসহ শান্তিপূর্ণ পরিবেশে সকল দলের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করার আশ্বাস দেন।”

সেনাবাহিনী গণমাধ্যমকর্মীদের নিরপেক্ষ তথ্য উপস্থাপন এবং জননিরাপত্তার স্বার্থে গুরুত্বপূর্ণ তথ্য জানাতে অনুরোধ জানায়।

উপস্থিত গণমাধ্যমকর্মীরা সেনাবাহিনীর এ সৌহার্দ্যপূর্ণ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। সভায় কাউখালীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কাউখালী   গণমাধ্যমকর্মী   সেনাবাহিনী   মতবিনিময়  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close