শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
রাজনীতি
ফ্যামিলি কার্ডের নামে যেসব দিচ্ছে, সেগুলো ভুয়া : নাসীরুদ্দীন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৩:১৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফ্যামিলি কার্ড দেয়ার নামে মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা-৮ আসনে ১০ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

আজ শনিবার (২৪ জানুয়ারি) সকালে শান্তিনগর এলাকায় নির্বাচনি প্রচারণায় অংশ নিয়ে তিনি এই অভিযোগ করেন।

এছাড়া তিনি আমিনবাগ, চামিলিবাগ এলাকায় গণসংযোগ করেন।

শনিবার তৃতীয় দিনের প্রচারণায় বের হওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নাসীরুদ্দীন পাটওয়ারী। পরবর্তী আবার শাপলা কলির পক্ষে ভোট চেয়ে প্রচারণা শুরু করেন।

এ সময় নাসীরুদ্দীন আরও বলেন, ‘ফ্যামিলি কার্ডের কথা বলে মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে। তারা যেসব কার্ড দিচ্ছে, সেগুলো ভুয়া কার্ড।’
 
‘একদল ভিতু হয়ে ময়লা পানি আর ডিম ছুড়ে মারছে। তবে, কেউ উসকানি দিলেও তাতে পা না দিয়ে ধৈর্য ধরতে হবে।’
 
সমস্যা সমাধানের রাজনীতির কথা জানিয়ে নির্বাচিত হলে দোকান-পাট, বাজার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোরও অনিয়ম দূর করার আশ্বাস দেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ফ্যামিলি কার্ড   ভুয়া   নাসীরুদ্দীন  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close