শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
কাউখালীতে বিএনপি প্রার্থী সোহেল মনজুরের গণসংযোগ
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৩:৪৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পিরোজপুর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আহম্মেদ সোহেল মনজুর সুমন কাউখালী উপজেলায় গণসংযোগ করছেন। 

শনিবার (২৪ জানুয়ারি) উপজেলার বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আহম্মেদ সোহেল মনজুর সুমন গণসংযোগ করেন।

এসময় তিনি বলেন, ‘অতীতে যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতে বাংলাদেশের লাল সবুজের পতাকা নিরাপদ ছিল, তেমনি করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হাতে বাংলাদেশের পতাকা নিরাপদ রাখতে ১২ ফেব্রুয়ারি বিএনপির পক্ষে ধানের শীষে ভোট দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি হচ্ছে জনগণের দল। বিএনপি যখন ক্ষমতায় থাকে জনগণ তখন নিরাপদে থাকে। দেশের সার্বভৌমত্ব রক্ষা পায়।’ 

তিনি এও বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসলে সমাজ ও দেশ থেকে মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং নির্মূল করা হবে। সেই সঙ্গে এলাকার উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। শুধু তাই নয়! বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ৩১দফা দেওয়া আছে- সেগুলো বাস্তবায়ন করে দেশের উন্নয়ন করা হবে।’

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি এসএম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মাদ, সাবেক সদস্য সচিব শাফিউল আজম দুলালসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  কাউখালী   বিএনপি   গণসংযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close