শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
কাঠালিয়ায় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময় সভা
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৫:১৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কাঠালিয়া উপজেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খন্দকার মো. নাজমুল হুদা শামীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, পুরোহিত ও সাংবাদিকদের গণভোট বিষয়ে প্রচারণায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. সোলাইমান হোসেন। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর এস এম ওমর ফারুক।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো. গোলাম মোস্তফা, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মো. মাসউদুল আলম, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নকিরুল ইসলাম, কাঠালিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান, কাঠালিয়া পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মোছা. সেলিনা পাপড়ী, সাংবাদিক বাদল হাওলাদার ও মো. রাসেল সিকদার।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ইমাম ও পুরোহিতরা অংশ নেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কাঠালিয়া   সংসদ নির্বাচন   গণভোট   মতবিনিময় সভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close