মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
আগৈলঝাড়ায় বিএনপি প্রার্থীর ব্যাপক গণসংযোগ
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৫:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম. জহির উদ্দিন স্বপন ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন ও ভোট চেয়ে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় তিনি আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলার সীমান্তবর্তী ডিএসবি বাজার থেকে গণসংযোগ শুরু করেন। এরপর সকাল ১১টায় রত্নপুর ইউনিয়নের ছয়গ্রাম বাজারে গণসংযোগ করেন। সকাল সাড়ে ১১টায় তিনি গৈলা ইউনিয়নের সেরাল গ্রামে হাসানাত আব্দুল্লাহর বাড়ির সামনের পাড়ে জড়ো হওয়া এলাকাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

দুপুর ১২টায় উত্তর সেরাল গ্রামের সাইক্লোন শেল্টার চত্বরে এক পথসভায় বক্তব্য রাখেন তিনি। পরে মধ্য সেরাল গ্রামে অবস্থিত সেরাল হাই স্কুলের সামনে এবং দাসের হাট বাসস্ট্যান্ডে জড়ো হওয়া স্থানীয় জনতার উদ্দেশ্যে বক্তব্য দেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ বখতিয়ার, এনায়েত খান মনু, শামসুল হক খোকন, আবুল হোসেন মোল্লা, বরিশাল উত্তর জেলা মহিলা দলের সদস্য বাহাদুর সাজেদা আক্তার, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান মুন্সী, যুবদল নেতা রফিকুল ইসলাম রিপন, মো. বেলাল হোসেন, ফয়জুল হক বাবু, জসিম মোল্লাসহ স্থানীয় নেতাকর্মীরা।

গণসংযোগ ও পথসভাগুলোতে বক্তব্যকালে এম. জহির উদ্দিন স্বপন বলেন, “আপনারা জানেন, এবারের জাতীয় নির্বাচন একটি বিশেষ প্রেক্ষাপটে অনুষ্ঠিত হচ্ছে। আওয়ামী লীগের মতো একটি প্রবীণ দল তাদের অপকর্মের কারণে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু একটি দেশ কেবল সংঘাতের মধ্য দিয়ে চলতে পারে না। দেশনায়ক তারেক রহমান প্রতিহিংসার রাজনীতির পরিবর্তে একটি সুস্থ রাজনৈতিক ধারা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন।”

তিনি আরও বলেন, “আমরা চাই দল-মত নির্বিশেষে দেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক। দেশের মালিক জনগণ—দেশ কারা পরিচালনা করবে, তা নির্ধারণ করবে একমাত্র জনগণ। জনগণকে পাশ কাটিয়ে জোর করে ক্ষমতায় যাওয়া বা ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়। যারা জনগণের ক্ষমতাকে ভয় পায়, তারাই নির্বাচনকে নস্যাৎ করতে চায়।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  আগৈলঝাড়া   বিএনপি   গণসংযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close