শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
পাঁচবিবিতে জেলা যুবদলের ধানের শীষে ভোট প্রার্থনা
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৫:৩০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের বিভিন্ন পাড়া-মহল্লার অলিগলি ঘুরে, বাজারের দোকানদার, হাটুরে, ভ্যান ও রিকশার যাত্রী-চালকসহ পথচারীদের কাছে জয়পুরহাট-১ আসনের এমপি পদপ্রার্থী মো. মাসুদ রানা প্রধানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেছেন জেলা ও উপজেলা যুবদলের নেতাকর্মীরা।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে পাঁচবিবি স্টেশন–মহীপুর কলেজ সড়কের উভয় পাশের দোকানদার ও পথচারীদের কাছে ভোট প্রার্থনা করেন তারা। এ সময় ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। পরে মদিনা মসজিদ এলাকায় বাড়ি বাড়ি গিয়ে নারী ও পুরুষ ভোটারদের কাছেও ভোট চান যুবদল নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, সদস্য সচিব মো. মুক্তাদুল হক আদনান, সদস্য মো. নয়ন প্রধান, গোলাম রাব্বানী মাস্টার, ইকবাল হোসেন, মিজানুর রহমান মিজান, মাহমুদ হোসেন মামুন, মহীপুর কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব ফয়সাল, বর্তমান সভাপতি মো. ইমানুর রহমান এবং উপজেলা মহিলা দলের সম্পাদিকা রাজিয়া সুলতানাসহ অন্যান্য নেতাকর্মীরা।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  পাঁচবিবি   জেলা যুবদল   ধানের শীষ   ভোট   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close