রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
দাউদকান্দিতে যাচ্ছেন তারেক রহমান
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৫:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল রোববার (২৫ জানুয়ারী) দাউদকান্দি যাচ্ছেন এবং ওই দিন সন্ধ্যায় দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এক নির্বাচনী সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিশ্বরোডের মডেল মসজিদ কেন্দ্রীয় ঈদগাহ মাঠ প্রাঙ্গণে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন সভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

এতে সভাপতিত্ব করবেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনে ধানের শীষ প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন।

এই নির্বাচনী সমাবেশে দাউদকান্দি, মেঘনাসহ আশপাশের বিভিন্ন এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন বলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন জানান।

এদিকে তারেক রহমানের আগমন ঘিরে দলীয় নেতাকর্মীরা নিয়েছেন ব্যাপক প্রস্তুতি। সভাস্থলে প্যান্ডেলসহ অন্যন্য কাজও চলছে জোরগতিতে।

উল্লেখ্য রোববার চট্টগ্রামে একটি জনসভা শেষে ঢাকায় ফেরার পথে দাউদকান্দিতে নির্বাচনি জনসভায় তিনি অংশ গ্রহণ করবেন।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  দাউদকান্দি   তারেক রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close