রোববার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে : অর্থমন্ত্রী      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      
দেশজুড়ে
দৌলতখানে ‘করিম-বানু’ ফাউন্ডেশনের পক্ষে দুস্থদের কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৫:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ভোলার দৌলতখানে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে ‘করিম-বানু ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

শনিবার (২৪ জানুয়ারি) ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে করিম-বানু ফাউন্ডেশনের কর্ণধার ইউসুফ হোসেন, মাকসুদুর রহমান ও এমরানুল হকসহ ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় ইউসুফ হোসেন জানান, আসন্ন রমজান মাসে করিম-বানু ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে সাহরি ও ইফতার বিতরণ করা হবে। পাশাপাশি ঈদ উপহার সামগ্রী বিতরণের পরিকল্পনাও রয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে করিম-বানুর সন্তান মাকসুদুর রহমান বলেন, ‘তীব্র শীতের কারণে গ্রামাঞ্চলের খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। এসব মানুষের কষ্ট কিছুটা লাঘব করতেই এই কম্বল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’

করিম-বানুর আরেক সন্তান এমরানুল হক বলেন, “অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারার অনুভূতি সত্যিই ভিন্ন। পরিকল্পিতভাবে আমরা দেশের অধিক শীতপ্রবণ অঞ্চলের দুস্থ ও শীতার্ত মানুষের কাছে কম্বল পৌঁছে দিচ্ছি। আমাদের এ ধরনের মানবিক কার্যক্রম আগামীতেও চলমান থাকবে।”


কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  দৌলতখান   করিম বানু   ফাউন্ডেশন   বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close