সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
দেশজুড়ে
শফিকুর রহমান
আমরা ক্ষমতায় গেলে যমুনার বাঁধকে শক্তিশালী করবো
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৫:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “যমুনা নদীর ভাঙ্গনে মানুষ প্রতি বছর সর্বশান্ত হয়। আমরা ক্ষমতায় গেলে যমুনা নদী খনন করবো। যমুনার বাঁধকে শক্তিশালী করবো। যমুনা নদী শাসনের মাধ্যমে সিরাজগঞ্জের উন্নতি করবো। সেই সঙ্গে দুগ্ধ উৎপাদন করে সরাসরি ঢাকায় না পাঠিয়ে সারা দেশের চাহিদা পূরণ করবো। তাঁত সমৃদ্ধ সিরাজগঞ্জ এর দুঃখ দুর্দশাগ্রস্থ শ্রমিকদের উন্নয়নে কাজ করা হবে।”

শনিবার (২৪ জানুয়ারী) বিকেলে সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত বিশাল নির্বাচনি সমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, “আমরা ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে—ইনশাআল্লাহ সবাইকে নিয়ে সরকার গঠন করবো। ঐক্যবদ্ধ হয়ে দেশকে আরও এগিয়ে নিতে চাই। জাতি, ধর্ম নির্বিশেষে সকলের প্রতি ইনসাফ কায়েম করা হবে। বিচার ব্যবস্থায় ইনসাফ কায়েম হলে দেশের উন্নতি ত্বরান্বিত হবে। আমরা স্বাস্থ্য খাতের উন্নতি করতে চাই।”

আমীর বলেন, “মানসম্মত স্বাস্থ্য নীতির মাধ্যমে জনস্বাস্থ্যের উন্নতি করবো। অনিয়ম দুর্নীতি চুরি, চাঁদাবাজিকে প্রশ্রয় দেবো না। কেউ চাঁদাবাজি করলে তাদের শিকড় উপড়ে ফেলবো। আমরা দুর্নীতি করবো না। কাউকে দুর্নীতি করতেও দেব না। আপনারা দুর্নীতিবাজদেরকে বয়কট করুন। এবারের নির্বাচনে আপনারা চাঁদাবাজদেরকে বয়কট করুন। জামায়াতসহ দশ দলীয় জোট ক্ষমতায় গেলে নারীদেরকে ঘরে-বাইরে কর্মস্থলে সুরক্ষা দেবো। নারীদের উন্নয়নে কাজ করবো। যারা নারীদের নিয়ে মিথ্যা মায়াকান্না করেন তারাই নারীদের ক্ষতি করে থাকেন।”

ডা. শফিকুর রহমান বলেন, “জুলাই মেমোরেন্ডাম বাস্তবায়নে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিন। ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিলে ওসমান হাদী হত্যার বিচার সম্ভব হবে। জুলাইয়ের শহীদদের বিচার করা যাবে। যারা ‘না’ ভোটের পক্ষে থাকবে তারা ভারতীয় আধিপাত্যের দালাল হিসেবে চিহ্নিত হবে। এবারের নির্বাচনে ভারতীয় আধিপত্যবাদীদের লাল কার্ড দেখাতে হবে।”

জেলা জামায়াতের আমির শাহিনুর আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনে জামায়াত মনোনীত সংসদ পদপ্রার্থী রফিকুল ইসলাম খান, সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের দশ দলীয় নির্বাচনী জোটের খেলাফত মজলিসের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি এনায়েতুল্লাহ আব্দুর রউফ ও সিরাজগঞ্জ-৫ (শাহজাদপুর) আসনের এনসিপি মনোনীত দশ দলীয় প্রার্থী এস এম সাইফ মুস্তাফিজ।

আরও বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির এবং সিরাজগঞ্জ-৫ (বেলকুচি) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আলী আলম, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো জাহিদুল ইসলাম, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম, ছাত্র শিবিরের শহর শাখার সভাপতি শামীম রেজা, জেলা শিবিরের সভাপতি আব্দুল আজিজ প্রমুখ।

এর আগে, সকাল থেকেই জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে জনসভাস্থলে পৌঁছান।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  শফিকুর রহমান   যমুনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close