শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বামনায় যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ এক নারী গ্রেফতার
বামনা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৫:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বরগুনার বামনায় শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে সদর ইউনিয়ন তুলাতলা বাজার এলাকার কালীকাবাড়ী গ্রামে বাংলাদেশ যৌথবাহিনীর বামনা কন্টিনজেন্ট অভিযানে চিহ্নিত নারী মাদক কারবারি সালমা পারভীনকে (৪৫) নগদ টাকা ও মাদক বিক্রির সরঞ্জামসহ গ্রেফতার করেন।

বামনা থানা সূত্রে জানা যায়, শনিবার সকালে নৌ গোয়েন্দা নজরদারির তৎপরতায় উক্ত চিহ্নিত মাদক কারবারি সালমা পারভীনকে যৌথ অভিযানে গ্রেফতার করা হয়। এসময় সালমা পারভীনকে (৪৫) মাদক বিক্রির নগদ ৬৪ হাজার ৪শত ৮০ টাকা, ৬৫ পিচ ইয়াবা, ১৫০ গ্রাম গাঁজা ও ৫টি মোবাইল, ইয়াবা সেবনের সরঞ্জামসহ গ্রেফতার করেন। 

উল্লিখিত ব্যক্তিকে গ্রেফতার করায় অত্র এলাকার জনগণের মুখে হাসি এবং স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেখা যায়। অভিযানটি নৌবাহিনীর প্রতি ইতিবাচক দিক এবং নৌবাহিনীর প্রতি মানুষের আস্থা বহুগুণ বারবে বলে প্রতীয়মান। পরবর্তীতে আইনি প্রক্রিয়ার জন্য বামনা থানায় অদ্য ১টা ২০ মিনিটে কন্টিনজেন্টে প্রত্যাবর্তন করেন।

এ বিষয়ে বামনা থানার অফিসার ইনচার্জ মো. আবদুল্লাহ আল মামুন বলেন, ‘গ্রেফতারকৃত চিহ্নিত নারী মাদক কারবারির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। থানার এসআই আমিনুল ইসলামকে অত্র মামলার তদন্তকারী কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়েছে।’ 

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ যৌথবাহিনী নিজস্ব দায়িত্বপ্রাপ্ত গুরুত্বপূর্ণ এলাকাসমূহে অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও সন্ত্রাস নির্মূলে কঠোর অভিযান ও টহল অব্যাহত রাখবে।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  বামনা   যৌথবাহিনী   গ্রেফতার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close