রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      
দেশজুড়ে
শফিকুর রহমান
আমরা ক্ষমতায় গেলে এই ভূখণ্ডে কোনো চাঁদাবাজের স্থান হবে না
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৬:১১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা ক্ষমতায় গেলে ৫৬ হাজার বর্গমাইলের এই ভূখণ্ডে কোনো চাঁদাবাজের স্থান হবে না, তাদের দেশের সীমানার বাইরে থাকতে হবে। একটি নতুন বাংলাদেশ গড়ব। পাঁচ বছর পর্যন্ত সকল শিশুর চিকিৎসা এবং ৬০ বছরের ঊর্ধ্বে সকল বয়স্ক নাগরিকের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে। পাশাপাশি মেধাবীদের মেধা বিকাশে রাষ্ট্র সার্বক্ষণিক সহযোগী হিসেবে কাজ করবে।”

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে বগুড়ার গাড়িদহ ইউনিয়নের মহিপুর খেলার মাঠে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “ব্যক্তি বা প্রতীক নয়, আদর্শই হবে আগামী দিনের পথচলার মূল ভিত্তি। ‘হ্যাঁ’ ভোটের অর্থ হলো অন্যায়ের কাছে মাথা নত না করা এবং কোনো চোখ রাঙানিকে ভয় না পাওয়া।”

জামায়াতে ইসলামীর শেরপুর উপজেলার সেক্রেটারি আব্দুল্লাহ আল মুসতাবিধ নাসিমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ আব্দুল হালিম।

তিনি বলেন, “জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী আপসহীন ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও করবে।”

এতে আরও বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ক্রিয়া সম্পাদক মো. হারুন অর রশীদ রাফী।

এছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের সভাপতি মুজাহিদ ফয়সাল, উত্তরাঞ্চলের কেন্দ্রীয় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহাদি, বাংলাদেশ জামায়াতের ইসলামী জেলা সেক্রটারী মাওলানা মানছুরুর রহমান, ধুনট উপজেলার আমির আমিনুল ইসলাম, জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি যোবায়ের আহম্মেদ প্রমুখ।

বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে (শেরপুর-ধুনট) নির্বাচনী এলাকায় জোটের প্রার্থীকে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  শফিকুর রহমান   চাঁদাবাজ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close