রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
কাউখালীতে ডোবায় ডুবে শিশুর মৃত্যু
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৬:৩১ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

পিরোজপুরের কাউখালীতে বাড়ির পাশের ডোবায় ডুবে মো. আয়ান শেখ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের আসপর্দ্দী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু মো. আয়ান শেখ ওই গ্রামের টিপু শেখের ছেলে। আয়ানের বাবা-মা ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করেন। সে নানীর সঙ্গে আসপর্দ্দী গ্রামে বসবাস করছিল।

শিশুর চাচা মুহিদুল ইসলাম জানান, শনিবার দুপুরের দিকে আয়ান তার নানীর সঙ্গে বাড়ির সামনে খেলছিল। এক পর্যায়ে অসাবধানতাবশত সে বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সুব্রত কর্মকার বলেন,  “আয়ানকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কাউখালী   ডোবা   শিশুর মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close