মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
নির্বাচিত হলে মেঘনা নদীতে সেতু নির্মাণ করবো : মহিউদ্দিন
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৬:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন- আমি মেঘনা নদীর উপর সেতু নির্মাণ করবো’। মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের স্বতন্ত্র ফুটবল প্রতীকের প্রার্থী মো. মহিউদ্দিন শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় সদর উপজেলা উপকন্ঠ মুক্তারপুরে নির্বাচনের গণসংযোগে এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আমার বড় ভাই সাবেক পাঁচ বারের সংসদ সদস্য  আব্দুল হাই অনেক কাজ করে গেছেন। কিছু কাজ বাকি আছে, আমি তা করবো।’ 

তিনি আরও বলেন, ‘মুন্সীগঞ্জ শহর ও সদরে জলাবদ্ধতা আছে, এই জলাবদ্ধতা নিরসনে কাজ করবো। জেলা শহরকে সুন্দরভাবে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করবো। আমাদের এখানে মেডিকেল কলেজ দরকার, আমি আগেও যোগাযোগ করেছি। এখন যেহেতু হবে- তার জন্য কাজ করবো। মুন্সীগঞ্জ শহর থেকে কমলাঘাট পর্যন্ত বেড়িবাঁধের প্রস্তাব পাঠানো হয়েছে, আমি যদি এমপি হতে পারি তা বাস্তবায়ন করবো। কয়েকদিন আগে পদ্মা নদীর পাড়ে গিয়েছিলাম। ওখানে দেখলাম নদীর পাড় ভেঙ্গে যাচ্ছে, আমি এমপি হলে নদীরপাড়ে বেড়িবাঁধের কাজ করবো।’ 

ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অভিযোগ করে আরও বলেন, ‘আপনারা কয়েকদিন আগে গজারিয়াতে দেখেছেন রতনের লোকজন আমার লোকজনের উপর হামলা করেছে, মারামারি করেছে। আমি ডিসি মহোদয়ের কাছে কম্পিলিন করেছি- উনি এ বিষয়টা দেখবেন। যদি ভালোভাবে না দেখে, তাহলে আমি সংবাদ সম্মেলন করবো। তবে এখন আইনশৃঙ্খলা স্বাভাবিক রয়েছে, প্রশাসন এখনও নিরপেক্ষভাবে আছে। আমি পক্ষপাতি চাচ্ছি না। আমি মনে করি প্রশাসন পক্ষাপাতি করবেও না।’ 

প্রচারণাকালে তিনি মুক্তারপুর পুরাতন ফেরিঘাট এলাকায় সাধারণ জনগণের কাছে ফুটবল প্রতীকের লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা করেন। তবে এ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন। 

এসময় উপস্থিত ছিলেন সাবেক পাঁচ বারের সংসদ সদস্য, সাবেক উপমন্ত্রী ও সাবেক জেলা বিএনপি সভাপতি আব্দুল হাইয়ের বড় ছেলে ইফতেখারুল আলম রিপন, পঞ্চসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, সাবেক মেম্বার ডা. জসিমউদ্দিন সরদারসহ শতাধিক সমর্থক।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  মেঘনা নদী   সেতু   মহিউদ্দিন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close