শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
আতাউর
দেশের মানুষ একটি নতুন ও মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখছে
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৭:১০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মো. আতাউর রহমান সরকার বলেছেন, “জনগণের ভালোবাসা ও আল্লাহর রহমতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হতে পারলে চাঁদাবাজি, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হবে। এই জনপদকে উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির মডেল এলাকায় পরিণত করাই আমাদের লক্ষ্য।”

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নয়নপুর বাজারে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে আয়োজিত ১০ দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “দেশের মানুষ একটি নতুন ও মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখছে—যেখানে থাকবে মায়া, মমতা ও পারস্পরিক ভালোবাসা। ১০ দলীয় জোট সেই স্বপ্ন বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “একবারের জন্য দাঁড়িপাল্লাকে বিজয়ী করে একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের সুযোগ করে দিন।”

ইউনিয়ন জামায়াতের আমীর আলী আশরাফের সভাপতিত্বে এবং নির্বাচন পরিচালক হুমায়ুন কবিরের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর কাজী ইয়াকুব আলী, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, সেক্রেটারি ফরিদ উদ্দিন আহমেদ, উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক কবির আহমেদ, জেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব এম এ বাতেন, উপজেলা শিবির সভাপতি জাহিদ হাসান মোল্লা, সফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী হাজী রোস্তম আলী, ইউনিয়ন শিবির সভাপতি আহমেদ বাদল ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জহিরুল ইসলাম।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  জামায়াতে ইসলামী   শূরা সদস্য  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close