শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
আমার ওপর এই জুলুমের বিচার আল্লাহ করবেন : কায়কোবাদ
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৮:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আওয়ামী লীগের এত জুলুম নির্যাতনের পর যখন দেশে ফিরলাম তখন থেকেই একটা পক্ষ আমার বিরুদ্ধে আবারও অপপ্রচার আর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আওয়ামী লীগের মত এরাও আমাদের ওপর জুলুম শুরু করেছে—বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

গতকাল (২৩ জানুয়ারি) রাতে মুরাদনগর মুজাফফর উল উলুম মাদ্রাসার খতমে বুখারী ও সোনাকান্দা দারুল হুদা কমপ্লেক্সের বার্ষিক মাহফিলে তিনি একথা বলেন।

কায়কোবাদ বলেন, “আমি দেশের বাহিরে যেতে বাধ্য হয়েছি এবং সেখানে রাজনৈতিক জুলুমের কারনে নাগরিকত্ব নিয়েছি। আল্লাহর রহমতে যখন দেশে ফিরেছি আমি নাগরিকত্ব বাতিল করেছি। সর্বশেষ তুরস্ক গেলাম বাংলাদেশের পাসপোর্ট দিয়ে অথচ ওরা আমার বিরুদ্ধে মিথ্যাচার করেই ক্ষ্যন্ত হয়নি ওরা নির্বাচন কমিশনে আপিল করেছে আমার প্রার্থীতা বাতিলের জন্য কিন্তুু আল্লাহর রহমতে আমার প্রার্থীতা বাতিল করতে পারেনি এখন আবার হাইকোর্টে রিট করেছে। আমার পর এই জুলুমের বিচার আল্লাহ করবেন।”

তিনি আরও বলেন, “আমি ৫ বার এমপি ছিলাম, এই মুরাদনগরের রাস্তাঘাট ব্রীজ কালভার্ট আমার হাত দিয়েই হয়েছে। আমার তরুণদের নিয়ে পরিকল্পনা আছে। আল্লাহ সুযোগ দিলে মুরাদনগরকে নতুন করে ঢেলে সাজাব—ইনশাআল্লাহ।” 

এদিকে কায়কোবাদ মাহফিলে যাওয়ার পথে মুরাদনগরের সড়কের মোড়ে মোড়ে বিভিন্ন ইউনিয়নের সাধারণ মানুষ কায়কোবাদ দাদাভাই, ধানের শীষ স্লোগানে স্লোগানে তাদের এই নেতাকে মিছিলে মিছিলে স্বাগত জানান। এছাড়া দিনভর কর্মসূচিতে কেন্দ্রীয় ছাত্রদলের প্রতিনিধি দল সাবেক এই মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন এবং মুরাদনগরজুড়ে ছাত্রদলের সাথে তরুণরা ধানের শীষে ভোট দিতে ঐক্যবদ্ধ বলে জানান তারা।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  জুলুম   কায়কোবাদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close