সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
হাতিয়ায় বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগদান
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৮:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় এনসিপির হাতিয়া উপজেলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তারা দলটিতে যোগদান করেন।

১০ দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসুদের হাতে হাত রেখে এসব নেতাকর্মী এনসিপিতে যোগ দেন। যোগদানকারীরা কোনো নির্দিষ্ট ড্রেস কোড ছাড়াই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এনসিপিতে যোগ দেওয়া নেতাদের মধ্যে রয়েছেন—পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মহিবুবুর রহমান, জাহাজমারা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল হান্নান, বুড়িরচর ইউনিয়ন মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব আবুল খায়ের, বুড়িরচর ইউনিয়ন ওলামা দলের ধর্ম বিষয়ক সম্পাদক সারোয়ার খান, বুড়িরচর ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি মো. মিল্লাত, জাহাজমারা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সম্রাট আকবর হোসেনসহ মোট ১৭ জন নেতা। তাদের নেতৃত্বে পাঁচ শতাধিক কর্মী এ সময় এনসিপিতে যোগ দেন।

এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আব্দুল হান্নান মাসুদ বলেন, “সন্ত্রাস ও চাদাবাজ ছাড়া সকল দলের লোকজন এনসিপিতে যোগ দিতে পারেন। প্রতিদিন বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন দলের নেতাকর্মীরা আমাদের সাথে যোগাযোগ করছেন। আমরা বিচ্ছিন্নভাবে অনেককে নিয়ে নিয়েছি। আনুষ্ঠানিকভাবে আজ থেকে আমাদের প্রতিদিন যোগদান অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “আজ ১৭ জন সাবেক বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতার নেতৃত্বে ৫ শতাধিক কর্মী এনসিপিতে যোগদান করল। সবাইকে সাথে নিয়ে আমরা সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজমুক্ত একটি নতুন হাতিয়া গড়ে তুলবো।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  হাতিয়া   বিএনপি   এনসিপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close