মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ফটিকছড়িতে মাদরাসার বার্ষিক সভা ঘিরে সংঘর্ষ, আহত ৯
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৮:৫৩ পিএম আপডেট: ২৪.০১.২০২৬ ৯:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেয়াকোঁ সরকার পাড়ায় একটি স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসার বার্ষিক সভাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন। গুরুতর আহত কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে হেয়াকোঁ সরকার পাড়া বিজিবি ক্যাম্প মসজিদের সামনে এ ঘটনা ঘটে। সংঘর্ষে জড়ানো উভয় পক্ষই বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কর্মী-সমর্থক বলে জানা গেছে। পরে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাদরাসার বার্ষিক  পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্থানীয় যুবদল কর্মী ঘোষণা কবিরকে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে মাদরাসা সভাপতি মো. হান্নান ও সমাজপতি তাজুল ইসলামের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

অভিযোগ রয়েছে, এ সময় কিরিচ ও হকিস্টিক নিয়ে হামলা চালানো হয়। এতে সমাজপতি তাজুল ইসলাম (৪৫), তাঁর ভাই শহীদুল্লাহ (৫০), ছেলে নুরুল ইসলাম (২৬), বাপ্পি (২৫), স্ত্রীসহ ছয়জন এবং ঘোষণা কবিরের দুই ভাই ওয়াসিম ও হুমায়ুন আহত হন। প্রথমে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হলেও পরে গুরুতরদের চমেক হাসপাতালে পাঠানো হয়।

তাজুল ইসলাম দাবি করেন, দাওয়াত না দেওয়ার অভিযোগ তুলে তার ওপর হামলা চালানো হয়েছে। তবে ঘোষণা কবির পাল্টা অভিযোগ করে বলেন, ‘তিনি মাদকবিরোধী প্রতিবাদ করায় তাঁর ওপর অতর্কিত হামলা চালানো হয়।’

ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, মারামারির ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close