শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
মদনে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত ১১
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৮:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নেত্রকোনার মদনে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষে অন্তত ১১ জন আহত হয়েছেন।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলার ফতেপুর ইউনিয়নের দেওসহিলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন—রুমান আহমেদ, রেনু মিয়া, মোরাদ, নাসির মিয়া, খেলন মিয়া, মোজাহিদ, মাসুম, পালন, মনির হোসেন, মেহেদি ও শরিফ চৌধুরী। আহতদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দেওসহিলা গ্রামের রেনু মিয়া ও ফুয়াদ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে ১৫ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি রেনু মিয়া ওই জমিতে বোরো ধান রোপণ করেন। শনিবার বিকেলে ফুয়াদ মিয়া ও তার লোকজন রোপণকৃত ধান নষ্ট করলে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষে অন্তত ১১ জন আহত হন।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বলেন, “জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দেওসহিলা গ্রামে বিকেলে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। এমন খবরের প্রেক্ষিতে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কোন পক্ষই এখনও অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  মদন   সংঘর্ষ   আহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close