শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      ● কড়া নিরাপত্তায় রূপপুরে পৌছেছে ইউরেনিয়ামবাহী লরি      ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      
দেশজুড়ে
ডিবি পরিচয়ে ডাকাতির চেষ্টা : চাকরিচ্যুত পুলিশ-সেনা সদস্যসহ ছয় ডাকাত গ্রেপ্তার
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৯:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে মুন্সীগঞ্জের লৌহজংয়ে অভিযান চালিয়ে ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। 

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে জেলার লৌহজং উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুর টোল প্লাজা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। 

এদের মধ্যে চাকরিচ্যুত পুলিশ সদস্য মো. কাজল ইসলাম জিকু (৩০), সাময়িক বরখাস্তকৃত পুলিশ সদস্য মো. রুবেল রানা (৩০) ও চাকরিচ্যুত সেনা সদস্য মো. মোস্তাফিজুর রহমান রাজু (৪৮)। অপর গ্রেপ্তারকৃতরা হচ্ছে—মো. বশির হাওলাদার (৫৬), মো. হীরা বেপারী (৪৮) ও মো. ফয়সাল রাব্বি (২১)। 

এসময় ১টি সিলভার রংয়ের হাইয়েচ মাইক্রোবাস, ১টি ওয়ারলেস সেট, ১টি খেলনা পিস্তল, ১ জোড়া স্টিলের হ্যান্ডকাপ, পুলিশের মনোগ্রামযুক্ত ৪টি ডিবি পুলিশের কটি, ১টি ইলেকট্রিক শক মেশিন ও ১টি চায়না লেজার লাইট উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবীর এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর সাড়ে ১২টার দিকে জেলার লৌহজং উপজেলার মাওয়া এলাকার পদ্মা সেতুর টোল প্লাজায় অযিান চালায় ডিবি পুলিশের একটি টিম। 

এসময় একটি হাইয়েচ মাইক্রোর গতিরোধ করে ভেতরে থাকা ডাকাত সদস্যদের গ্রেপ্তার করা হয়। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে পুলিশ।

কেকে/এজে


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close