শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      
দেশজুড়ে
নারায়ণগঞ্জে অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেফতার
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৯:১০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জে অস্ত্র কেনা-বেচা সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিএনপি নেতা বজলুর রহমান ওরফে ডন বজলুকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তার তিন সহযোগীকেও গ্রেফতার করা হয়।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড এলাকা থেকে র‍্যাব-১১ এর একটি দল তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত তিন সহযোগী হলেন—সোনারগাঁও উপজেলার কাঁচপুর এলাকার মৃত সাদেক আলীর ছেলে সাইদুল, একই এলাকার মৃত নূর উদ্দিনের ছেলে আব্দুল জব্বার এবং নাজমুল হকের ছেলে ইউনুস বাঁধন।

র‍্যাবের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, অভিযানের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত বজলুর রহমান ওরফে ডন বজলু সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এলাকায় তিনি নানা কর্মকাণ্ডের কারণে আলোচিত ও সমালোচিত ব্যক্তি হিসেবে পরিচিত। এর আগেও তার বিরুদ্ধে বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের ওপর হামলা ও দিগম্বর করার অভিযোগ উঠে।

এসব অভিযোগের পর সমালোচনার মুখে বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হলেও পরবর্তীতে সেই সিদ্ধান্ত স্থগিত করা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  নারায়ণগঞ্জ   বিএনপি   গ্রেফতার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close