সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
২৪ বছর পর কুমিল্লায় যাচ্ছেন তারেক রহমান
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৯:১২ পিএম
কুমিল্লা সদর দক্ষিণের ডিকবাজি মাঠে তারেক রহমানের নির্বাচনী জনসমাবেশের মঞ্চ তৈরি করা হচ্ছে।

কুমিল্লা সদর দক্ষিণের ডিকবাজি মাঠে তারেক রহমানের নির্বাচনী জনসমাবেশের মঞ্চ তৈরি করা হচ্ছে।

দীর্ঘ ২৪ বছর পর নির্বাচনী সফরে কুমিল্লায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান আগমন ঘিরে কুমিল্লা জেলাজুড়ে চলছে উৎসবের আমেজ। ইতিমধ্যে সমাবেশের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর রয়েছেন জেলা পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।    

রবিবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় কুমিল্লার চৌদ্দগ্রাম, সন্ধ্যায় ৭টায় সদর দক্ষিণের ডিকবাজি মাঠে ও সাড়ে ৭টায় দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় তিনি বক্তব্য রাখবেন। 

সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজীর ডিকবাজি মাঠে বিশাল ধানী জমিতে প্রধান মঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এ ছাড়া চৌদ্দগ্রাম ও দাউদকান্দিতেও একইভাবে মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজও সমাপ্তির পথে।

এদিকে নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে সভাস্থলগুলো। পুরো জেলা ছেয়ে গেছে ব্যানার, ফেস্টুন ও তোরণে। সমাবেশ স্থলের আশপাশের এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।
 
দলীয় সূত্র জানায়, রবিবার সকালে চট্টগ্রামে ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে বড় এক জনসভায় যোগ দেবেন তারেক রহমান। সেখান থেকে ফেরার পথে বিকেলে তিনি কুমিল্লার তিনটি জনসভায় অংশ নেবেন। প্রথমে চৌদ্দগ্রাম, এরপর সদর দক্ষিণের সুয়াগাজী এবং সর্বশেষ দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন। সফরের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ে একটি শক্তিশালী স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে।

কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, ‘সর্বশেষ ২০০২ সালে তারেক রহমান কুমিল্লা স্টেডিয়ামে বক্তব্য দিয়েছিলেন। দীর্ঘদিন পর তিনি আবার কুমিল্লায় আসছেন। তার আগমনের খবরে জেলাজুড়ে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বইছে।’

দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন বলেন, ‘এই সফর শুধু কুমিল্লার নয়, বরং পুরো দক্ষিণ-পূর্বাঞ্চলের নির্বাচনী রাজনীতিতে বিএনপির জন্য এক বড় মাইলফলক হয়ে থাকবে। সদর দক্ষিণের এই সমাবেশে লাখেরও বেশি নেতাকর্মী অংশ নিবেন। ইতিমধ্যে আমাদের সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে।’

বিএনপি চেয়াম্যানের উপদেষ্টা ও কুমিল্লার ৬টি নির্বাচনী আসনের সমন্বয়ক হাজী আমিনুর রশীদ ইয়াছিন বলেন, ‘প্রিয় নেতা তারেক রহমানের আগমনের খবরে কুমিল্লার ১১টি আসেনে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। শুধু দলীয় নেতাকর্মী নয়, পুরো কুমিল্লার সর্বস্তরের মানুষ অপেক্ষায় আছে প্রিয় নেতার কথা শুনবার জন্য। ২৫ জানুয়ারি কুমিল্লার এই মহাসমাবেশ হবে এ যাবৎকালের সর্ববৃহৎ মহাসমাবেশ। যেকোনো সময়ের তুলনায় কুমিল্লার বিএনপি এখন খুবই শক্তিশালী এবং ঐক্যবদ্ধ। আশা করি কুমিল্লা দক্ষিণ জেলার ৬টি আসনই তারেক রহমানকে উপহার দিতে সক্ষম হব।’

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী বলেন, ‘বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশ ঘিরে জেলা আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। সমাবেশস্থল থেকে শুরু করে জেলাজুড়ে আমাদের তৎপরতা বাড়ানো হয়েছে।’ 

একই সঙ্গে সমাবেশস্থল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সাদাপোশাকের সদস্যরা নিয়জিত থাকবে এবং গোয়েন্দা তৎপরতাও বৃদ্ধি করা হয়েছে বলেও তিনি জানান।

কেকে/এমএফ








মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close