শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
আগামী বাংলাদেশের রাষ্ট্র নায়ক তারেক রহমান : ব্যারিস্টার খোকন
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৯:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

“আপনারা পাশে থাকলে আগামী বাংলাদেশের রাষ্ট্র নায়ক তারেক রহমান”—বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, বার কাউন্সিলের সভাপতি ও নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের দলের মনোনীত প্রার্থী ব্যারিস্টার এম মাহাবুব উদ্দিন খোকন।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর চাটখিল উপজেলার দশগরিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে গণসংযোগ ও নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

যুবদলের সভাপতি সোহেল আহমেদের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউনুছ। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুন অর রসীদ আজাদ, উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু হানিফ, সদস্য সচিব জি এস ফরিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাহাজাহান রানা, যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা ভুঁইয়া, আনিস আহমেদ হানিফ, পৌর বিএনপির আহ্বায়ক মোস্তফা কামাল, সদস্য সচিব এহসানুল হক মাসুদ, যুবদলের আহ্বায়ক জহীর উদ্দিন বাবর, ভিপি ফারুক হোসেন, কেন্দ্রীয় যুবদলের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হোসেন, সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ও মোবারক হোসেন পাপ্পু।

সভায় আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচনে ধানের শীষ প্রতীকের রায় প্রত্যাশা করেন এবং আগামীতে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে শিক্ষাসহ ও উন্নয়নের ধারা অব্যহত রাখার আশ্বাস প্রদান করেন।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  রাষ্ট্র নায়ক   তারেক রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close