সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
মোশাররফ
দেশকে এগিয়ে নিতে ১২ ফেব্রুয়ারি নির্বাচনের গুরুত্ব অপরিসীম
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৯:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ও কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, “দেশকে এগিয়ে নিতে জাতির জন্য আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের গুরুত্ব অপরিসীম। এটি গণতন্ত্র ও জনগণের শাসন কায়েম এবং দেশ গড়ার নির্বাচন। আর রাষ্ট্রের এই জনগুরুত্বপূর্ণ কাজগুলো বাস্তবায়ন করা একমাত্র বিএনপির পক্ষেই সক্ষম। শহীদ জিয়ার প্রতিষ্ঠিত বিএনপি জনগণের প্রিয় দল।”

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নে এক উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. খন্দকার মোশারফ হোসেন বলেন, “গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সদাজাগ্রত। ফ্যাসিস্ট হাসিনা সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে ছাত্রলীগের ক্যাডার ও পুলিশের মার খেয়েও গত ১৬ বছর বিএনপির নেতাকর্মীরা মাঠ ছাড়েনি। অসংখ্য নেতাকর্মী খুন, গুম, মিথ্যা মামলার শিকার হয়ে ঘরে থাকতে পারেনি। এখন সময় এসেছে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার, সেই স্বপ্ন পূরণ করার। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ১২ তারিখ ধানের শীষে ভোট দিতে হবে।”

তিনি আরও বলেন, “বিএনপি সর্বদাই ইসলামী আদর্শকে সমুন্নত রেখে রাজনীতি ও জনগণের কল্যাণে কাজ করছে। ইসলামী শিক্ষার গুণগত মানোন্নয়ন ও আলেম ওলামাদের কল্যাণে সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে মহানবী মুহাম্মদ (স.)-এর নীতি আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করা হবে।”

ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মোরশেদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. মোসলেম উদ্দিনের সঞ্চালনায় এতে ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন আহমেদ, সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, মীর ওয়াসিম মুন্সী, অধ্যক্ষ আবদুর রহমান, আনোয়ার হোসেন প্রমুখ।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  ১২ ফেব্রুয়ারি   নির্বাচন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close