মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
টঙ্গীবাড়ীতে বিএনপি প্রার্থী আজাদের নির্বাচনী জনসভা
টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১০:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জ–২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের পক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১১টায় পাঁচগাও ইউনিয়ন বিএনপির আয়োজনে দশত্তর বালুর মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ–২ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক।

পাঁচগাও ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ সেলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. কাইয়ুম ফকিরের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি আকতার হোসেন মোল্লা, আক্তার হোসেন লাকরিয়া, মনিরুজ্জামান মনির, জেলা কৃষকদলের সদস্য সচিব মো. শহীদ মজুমদার, সোনারং–টঙ্গীবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন শেখ, যশলং ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল খায়ের কাজল হালদার, কামারখাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জামাল, দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক বিএম মনোয়ার হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন পাঁচগাও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইয়ার হোসেন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ হোসেন সেন্টু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহবুব মল্লিক, ইউনিয়ন কৃষকদলের সভাপতি দেলোয়ার রাঢ়ী ও সাধারণ সম্পাদক ইকবাল শেখ, উপজেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা সুমি, বিএনপি নেতা নান্নু হালদার সহ পাঁচগাও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

জনসভায় বক্তারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান। তারা আরো বলেন জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close