সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
দেশজুড়ে
মেজর হাফিজ
বিএনপি ক্ষমতায় আসলে দেশ চলবে ইসলামের রীতিনীতি অনুযায়ী
লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১০:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, “অন্যায়ের বিরুদ্ধে যারা প্রতিবাদ করত শেখ হাসিনার তাদের আয়না ঘরে বন্দী করে রাখত। অন্যায় ও অবৈধভাবে শেখ হাসিনা ১৫ বছর দেশকে শাসন করেছেন।”

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ভোলার লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, “বিএনপি ভদ্রলোকের দল, শহীদ জিয়া ছিলেন খোলাফায়ে রাশেদীনের মতো সুশৃঙ্খল ও নীতিবান। বিএনপি ক্ষমতায় আসলে দেশ চলবে ইসলামের রীতিনীতি অনুযায়ী। শহিদ জিয়ার আদর্শে গড়া দল, বেগম খালেদা জিয়ার দল, আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের দল। আমি তিনবার মন্ত্রীসহ ৬ বার এমপি ছিলাম, কোন দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারেনি। হাসিনা সরকারের আমলে ৫ বার মিথ্যা মামলায় জেল খেটেছি, আবার জামিন পেয়ে মুক্তি পেয়েছি।”

লর্ড হার্ডিঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইব্রাহিম মিয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম অ্যাডভোকেট সালাউদ্দিন বাচ্ছু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইদ্রিস মেম্বার, সাবেক ছাত্রদলের আহ্বায়ক ও যুবদল নেতা মো. মাসুদ খান, কামরুল পাটাওয়ারী, মো. সরোয়ার প্রমুখ।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  বিএনপি   মেজর হাফিজ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close