মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ব্রাহ্মণপাড়ায় ডোবায় পড়ে বৃদ্ধার মৃত্যু
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১০:১৭ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গিয়ে ডোবায় পড়ে আছিয়া বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আছিয়া বেগম ওই গ্রামের সুরুজ মিয়ার স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকালে আছিয়া বেগম প্রাকৃতিক ডাকে সাড়া দিতে বাড়ির পাশে ডোবার পাড়ের টয়লেটে যাওয়ার সময় পা পিছলে ডোবায় পড়ে যান। দীর্ঘ সময়েও তিনি ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাকে ডোবায় ভাসতে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শারীরিক পরীক্ষানিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা জানান, আছিয়া বেগম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আসিফ মোহাম্মদ তকি বলেন, “পানিতে পড়া এক বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে এসেছিল স্বজনরা। আমরা তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত পাই। পরে তার মরদেহ আমরা তার স্বজনদের কাছে হস্তান্তর করেছি।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  ব্রাহ্মণপাড়া   মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close