শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
পত্নীতলায় আলেম ওলামাদের সঙ্গে বিএনপি প্রার্থী সামসুজ্জোহার মতবিনিময়
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১০:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো.সামসুজ্জোহা খান নজিপুর পৌর এলাকার আলেম ওলামা, শিক্ষক ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। 

শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১২ টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। নজিপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এজেড মিজানের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির প্রার্থী মো.সামসুজ্জোহা খান।

বক্তব্য রাখেন নজিপুর বাসস্ট্যান্ড বনিক কমিটির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পত্নীতলা থানা মসজিদের ইমাম আনোয়ার হোসেন, নজিপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাহার আলী, শিক্ষক খালিদ হাসান প্রমুখ।

বিএনপির প্রার্থী সামসুজ্জোহা খান বলেন, ‘জমায়াতে ইসলামী বাতিল শক্তি। এরা  আলেম ওলামা ও ইসলামের পক্ষে না। এরা আমাদের ঘাড়ে বন্দুক ফুটায়ে ক্ষমতায় যেতে চায়। এদের রুখতে হবে। এদের রুখতে একমাত্র ওষুধ আলেম ওলামা।’ 

এ সময় তিনি জামায়াতে ইসলামিকে রুখতে সকলের সহযোগিতা কামনা করেন।

কেকে/এমএফ



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close