সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
কেন্দ্র দখলের ভোট বাংলার মাটিতে আর হবে না : আহসান উল্লাহ
খাগড়াছ‌ড়ি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১০:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

“কেন্দ্র দখল করে ব্যালট বক্স ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে সেই হাত অক্ষত থাকবেনা”—বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যাপক আহসান উল্লাহ। তিনি বলেন, “কেন্দ্র দখলের ভোট বাংলার মাটিতে আর হবে না।”

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে খাগড়াছ‌ড়ি‌তে নির্বাচনী গণমিছিল শেষে মুক্তমঞ্চে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি হুঁশিয়ারী দিয়ে ব‌লেন, “জনগণ এখন সচেতন। কথায় কথায় হুমকি-ধমকির রাজনীতি আর বাংলার জনগণ মেনে নেবে না।”

তিনি আরও বলেন, “শান্তির রাজনীতিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সম্প্রীতির বাংলাদেশ গঠন করতে হবে। শান্তি-সম্প্রীতির রাজনীতি এই দেশকে এগিয়ে নিয়ে যাবে।” এ সময় জামায়াত প্রার্থীর বিজয় হলে শিক্ষা, স্বাস্থ্যসহ প্রতিটি সেক্টরে উন্নয়ন পরিকল্পনার কথা জানান তিনি।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, “বাংলার মানুষ ভিক্ষুক নয়, যে ফ্যামেলি কার্ড নিবে। আত্ম-কর্মসংস্থান সৃষ্টি করে নিজেদের আয়ে পরিবারকে চালানোর জন্য মানুষকে এগিয়ে নিতে কাজ করবে জামায়াত।” আল্লাহপাক সকলকে হাত-পা দিয়েছে মন্তব্য করে কারো দয়ায় নয়, কর্মের মাধ্যমে নিজেদের স্বাভলম্বী করে গড়ে তোলার উপর জোর দেন এই নেতা।

এর আগে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে নির্বাচনী গণমিছিল শুরু করে খাগড়াছড়ির শাপলা চত্বর, আদালত সড়ক, মধুপুর ঘুরে মুক্ত মঞ্চে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ মো. আব্দুল মোমেনের সভাপতিত্বে খাগড়াছড়ি আসনের ১০ দলীয় জোট প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী, এনসিপির জেলা আহ্বায়ক মো. নুরে আলম, বাংলাদেশ খেলাফত মজলিশের সভাপতি আনোয়ার হোসাইন মিয়াজী, শ্রমিক কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মান্নানসহ জোটের বিভিন্ন নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  কেন্দ্র দখল   ভোট  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close