সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
দেশজুড়ে
ঢাকা-১৩ আসনে বিএনপি প্রার্থীকে বিজয়ী করার প্রতিশ্রুতি যুবদলের
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১০:৪৭ পিএম আপডেট: ২৪.০১.২০২৬ ১০:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকা-১৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনি প্রচারণা চালানো হয় এবং পোলিং এজেন্ট নিয়োগ ও দায়িত্ব পালনে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করে ঘরে ফেরার প্রতিশ্রুতি যুবদল নেতাদের।

শনিবার (২৪ জানুয়ারি) মোহাম্মদপুর নবোদয় হাউজিং এলাকার একটি কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর যুবদলের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় নেতারা বলেন, বিএনপি ও সহযোগী সংগঠনের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনি কাজে অংশ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করে দক্ষ পোলিং এজেন্ট নিয়োগ ও তাদের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল বলেন, ‘দলের প্রধান তারেক রহমানের নির্দেশ—আমরা ঐক্য ধরে রাখতে পারলে বিজয় সুনিশ্চিত হবে। কেউ কোনো কোন্দলে জড়াবেন না।’ 

তিনি নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে মাঠে কাজ করার নির্দেশনা দেন।

ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন মোড়ল বলেন, ‘যুবদল রাজপথের সংগঠন। দীর্ঘ ১৬ বছর আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আমরা এগিয়ে এসেছি। এবার আমরা ব্যালটের মাধ্যমে জবাব দেব। কোনো গ্রুপিং নয়—সবাই একজোট হয়ে কাজ করতে হবে। আমাদের একমাত্র লক্ষ্য বিএনপি প্রার্থীকে বিজয়ী করে ঘরে ফেরা।’

তিনি আরও বলেন, ‘কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা পেলেই মাঠে কার্যক্রম জোরদার করা হবে। সভায় জানানো হয়, ঢাকা-১৩ আসনে মোট ৭৭টি ভোটকেন্দ্র রয়েছে।’ 

এসব কেন্দ্রে দক্ষ ও দায়িত্বশীল পোলিং এজেন্ট নিয়োগের আহ্বান জানানো হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন আদাবর থানা যুবদলের সাবেক সভাপতি কামাল হোসেন সরকার, মোহাম্মদপুর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ একরাম, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শুক্কর আলামীন, শেরেবাংলা নগর যুবদলের সাধারণ সম্পাদক শাহাজামাল বাবু, আদাবর থানা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম বাবু এবং যুবদল নেতা লিটন সরকারসহ তিন থানার যুবদলের নেতৃবৃন্দ।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close