সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
মৌলভীবাজার-৩ আসনে ১০ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থীর গণসংযোগ
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১২:০৭ এএম
মৌলভীবাজার-৩ আসনে গণসংযোগয়ে ১০ দলীয় ঐক্যের প্রার্থী মাওলানা আহমদ বিলাল।

মৌলভীবাজার-৩ আসনে গণসংযোগয়ে ১০ দলীয় ঐক্যের প্রার্থী মাওলানা আহমদ বিলাল।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে নির্বাচনি প্রচারণা মিছিল ও গণসংযোগ করেছেন ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য দেয়াল ঘড়ি প্রতীকের মাওলানা আহমদ বিলাল।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার পৌরসভার সামনে থেকে গণসংযোগ শুরু হয়ে চৌমুহনা, এম সাইফুর রহমান সড়ক, কুসুমবাগ, সিলেট সড়ক, শ্রীমঙ্গল সড়ক প্রদক্ষিণ করে শাহ মোস্তফা সড়কে অবস্থিত খেলাফত মজলিসের জেলা কার্যালয়ে গিয়ে কর্মসূচি শেষ হয়। 

এরপর তিনি দেয়াল ঘড়ি প্রতীকের সমর্থনে বিভিন্ন এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক, মতবিনিময়, পথ সভা এবং সমাবেশে অংশ নেন। এসব কর্মসূচিতে খেলাফত মজলিস, ছাত্র মজলিস, যুব মজলিস, শ্রমিক মজলিস, জোটভুক্ত বাংলাদেশ খেলাফত মজলিসসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিপুল সমর্থকরা অংশ নেন। 

গণসংযোগ চলাকালে সড়কের দুই পাশের ব্যবসা প্রতিষ্ঠান, রিকশা চালক, ভ্যানচালক, গাড়ি চালক ও পথচারীদের মধ্যে হ্যান্ডবিল বিতরণ করা হয়। এ সময় আহমদ বিলাল সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেয়ালঘড়ি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। 

মানুষের চাহিদাকেই উন্নয়ন পরিকল্পনার মূল ভিত্তি হিসেবে ধরা হবে মন্তব্য করে মাওলানা আহমদ বিলাল নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেয়ালঘড়ি প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানান। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আহমদ বিলাল বলেন, ‘নির্বাচিত হলে মৌলভীবাজারে একটি মেডিকেল কলেজ স্থাপন, শমসেরনগর বিমানবন্দর চালু, মনু নদীর সংস্কার এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে মৌলভীবাজার হয়ে শেরপুর সড়ক চারলেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে।’

এ ছাড়া মৌলভীবাজার থেকে কুলাউড়া-জুড়ী-বড়লেখা সড়ক এবং মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়ক চারলেনে রূপান্তর, গ্রামীণ রাস্তাঘাট পাকাকরণ এবং সার্বিক যাতায়াত সুবিধা বৃদ্ধিকে অগ্রধিকার দেওয়া হবে।

কেকে/এমএফ




মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close