সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ধানের শীষের সঙ্গে মীরজাফরি করলে ধরা খেতে হবে: হারুন অর রশিদ
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১২:৫৬ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজবাড়ী-২ (কালুখালী, পাংশা ও বালিয়াকান্দি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হারুন অর রশিদ বলেছেন, ধানের শীষের সঙ্গে কেউ মুনাফিকি বা মীরজাফরি করলে তা ধরা পড়ে যাবে। এমনটা করলে পরিণতি ভোগ করতে হবে।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে কালুখালী উপজেলার কালিকাপুরে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

হারুন অর রশিদ বলেন, “আমি ঘরে ঘরে যাচ্ছি, ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। এই আসনে ধানের শীষের কোনো বিকল্প নেই। তবে সবাই আমাকে ভালোবাসবেন বা পছন্দ করবেন—এমনটা আশা করি না। কারও কারও ধানের শীষ প্রতীক ভালো নাও লাগতে পারে। তাই বলে দিনে ধানের শীষে থাকবো আর রাতে অন্য প্রতীকের সঙ্গে থাকবো—এমন কাজ কেউ করবেন না।”

তিনি আরও বলেন, “এখন সবার হাতেই ক্যামেরা ফোন। একদিন, দুইদিন নয়—শেষ পর্যন্ত ধরা পড়বেনই। তখন জাতীয়তাবাদী শক্তি ও ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী ধানের শীষের সমর্থকরা আপনাদের ছেড়ে দেবে না। যাকে ভালো লাগে তার সঙ্গে খোলামনে কাজ করুন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এদিক-ওদিক করবেন না।”

বিএনপি প্রার্থী বলেন, “আমরা ধানের শীষ প্রতীকের জন্য ঐক্যবদ্ধ হয়েছি। কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে থাকতে চাই এবং বিএনপি পরিবারকে ঐক্যবদ্ধ রাখতে চাই।”

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজবাড়ী-২ আসনে প্রচারণা ও পথসভায় নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে। ভোর থেকে মধ্যরাত পর্যন্ত প্রার্থী ও তাদের সমর্থকরা নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

অপরদিকে এখন পর্যন্ত এ আসনে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচন আচরণবিধি বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটদের টহল লক্ষ্য করা গেছে।

এই আসনে বিএনপি প্রার্থী ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন—কলস প্রতীকে বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী সাবেক এমপি মো. নানিরুল হক সাবু, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মো. সফিউল আজম খান, ট্রাক প্রতীকে গণঅধিকার পরিষদের জাহিদ শেখ, শাপলা কলি প্রতীকে ১০ দলীয় জোটের এনসিপির জামিল হিজাযী, দেয়াল ঘড়ি প্রতীকে খেলাফত মজলিসের কাজী মিনহাজুল আলম, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের মোহা. আব্দুল মালেক, ছড়ি প্রতীকে সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আব্দুল মালেক মন্ডল এবং ফুটবল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সোহেল মোল্লা।

এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৯ হাজার ৬৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮৫ হাজার ৬০৯ জন, নারী ভোটার ২ লাখ ৭৪ হাজার ৭৯ জন এবং হিজড়া ভোটার ৫ জন। মোট ভোটকেন্দ্র রয়েছে ১৯৮টি।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close