শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার, আদিতমারীতে বাবুলের পথসভা
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১:১৬ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারী–কালিগঞ্জ আসনে বিএনপির মনোনীত প্রার্থী রোকন উদ্দিন বাবুল ধানের শীষ প্রতীকের সমর্থনে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন।

শনিবার (২৫ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের কচুমরুয়া, আয়নার পুল, গোয়ালপাড়া, বারঘরিয়া, আবলার বাজার, চন্ডিমারী, কুটিরপাড়, রজবপাড়া গোর্বধন, চৌধুরীর বাজারসহ বিভিন্ন এলাকায় তিনি এসব পথসভা ও গণসংযোগ করেন।

মহিষখোচা ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি ও বিএনপির ধানের শীষের প্রার্থী রোকন উদ্দিন বাবুল।

বিশেষ অতিথি ও বক্তারা ছিলেন— উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান (হাবি), সাবেক যুগ্ম আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী বাবু, উপজেলা যুবদলের সদস্য সচিব হাসানুল হক বান্না, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু বক্কার, মহিষখোচা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ হোচত, ইউপি সদস্য মতিয়ার রহমান, ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মোখলেছুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে রোকন উদ্দিন বাবুল বলেন, “আমি দীর্ঘদিন ধরে মানুষের জন্য, দেশের জন্য রাজনীতি করে আসছি। সুখে-দুঃখে সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। দীর্ঘদিন ধরে এই আসন থেকে কোনো বিএনপি প্রার্থী নির্বাচিত হতে পারেননি। এবার সুযোগ এসেছে—এই সুযোগটি কাজে লাগাতে হবে।”

তিনি আরও বলেন, “আপনারা জানেন, কোন দল ক্ষমতায় গেলে এলাকায় উন্নয়ন হয়। যদি সত্যিকার অর্থে এলাকার উন্নয়ন চান, তাহলে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। আমাকে নির্বাচিত করলে তিস্তা নদীর ভাঙনে মানুষের বাড়িঘর আর ধ্বংস হবে না। স্থায়ী বাঁধ নির্মাণসহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করা হবে।”

তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে তাকে বিজয়ী করার আহ্বান জানান।

পথসভাগুলোতে উপস্থিত স্থানীয় ভোটাররা জানান, তাদের প্রধান দাবি রিলিফ বা কার্ড নয়; বরং হাজার হাজার মানুষকে নদীভাঙন থেকে রক্ষা করতে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করতে হবে।

কেকে/এমএফ



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close