মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ফেনীতে ভয়ভীতি ও হামলা বরদাস্ত করা হবে না : মঞ্জু
ফেনী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১:২২ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান ও ফেনী-২ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ফেনীতে ভয়ভীতি, হামলা ও সন্ত্রাস কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নে দাঁড়িপাল্লার প্রার্থীর কর্মী-সমর্থকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নিতে হবে।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ফেনী শহরের কুমিল্লা বাসস্ট্যান্ড এলাকায় ঈগল প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মঞ্জু বলেন, “অতি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে প্রয়োজনে পুলিশের আইজি, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। মনে রাখতে হবে, ভবিষ্যতে বলপ্রয়োগ করে কোনো ফ্যাসিস্ট শক্তি ব্যবহার করে নির্বাচন করা যাবে না।”

তিনি আরও বলেন, “যারা জুলাই অভ্যুত্থান মেনে নিতে পারেনি এবং ‘হ্যাঁ’ ভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারাই দেশে আবার ফ্যাসিবাদ ফিরিয়ে আনার চেষ্টা করছে। তারাই নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। এসব অপচেষ্টা কঠোরভাবে রুখে দেওয়া হবে।”

এবি পার্টির চেয়ারম্যান বলেন, “হাদি হত্যার পর খুনিরা যেভাবে পালিয়ে গেছে, তা সবাই দেখেছে। তখন অনেক দলকে প্রতিবাদে সোচ্চার হতে দেখা যায়নি। এখন আবার সংস্কার প্রক্রিয়া নস্যাৎ করে ফ্যাসিবাদ ফেরানোর চেষ্টা চলছে। শত শহীদের রক্তের অঙ্গীকারের এই দেশকে যেকোনো মূল্যে রক্ষা করতে হবে।”

তিনি জানান, রাষ্ট্র সংস্কারে ঐকমত্য কমিশনে বিভিন্ন দলের সঙ্গে একসঙ্গে কাজ করা হয়েছে এবং বহু প্রস্তাব দেওয়া হয়েছে। তবে একটি দলের কারণে রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে আলোচনার পথে আশঙ্কা তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

মঞ্জু আরও বলেন, “স্বৈরাচার পতনের আন্দোলনে আমরা জামায়াতসহ হাসিনা-বিরোধী সব দলের সঙ্গে রাজপথে ঐক্যবদ্ধ ছিলাম। কিন্তু পতনের পর দেশে শান্তি আসবে বলে যে আশা ছিল, তা পূরণ হয়নি। একটি দলের চাঁদাবাজি ও দখলদারিতে মানুষ অতিষ্ঠ।”

নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন ঘিরে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। ছাগলনাইয়ায় ইতোমধ্যে আটজন আহত হয়েছেন। আচরণবিধি লঙ্ঘন করে বিভিন্ন স্থানে বিলবোর্ড স্থাপন করা হয়েছে, এতে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সংশয় তৈরি হয়েছে। ফেনীর নির্বাচনে কোনো ধরনের সন্ত্রাস বরদাস্ত করা হবে না। বলপ্রয়োগের চেষ্টা হলে নির্বাচনী প্রস্তুতির পাশাপাশি আমাদের আন্দোলনও চলবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁঞা, একেএম শামছুদ্দিন, জেলা জামায়াতের আমির মুফতি মাওলানা আবদুল হান্নান, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আনম আবদুর রহিম, এবি পার্টির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল, এনসিপির সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক, জেলা সংগঠক সুজা উদ্দিন, খেলাফত মজলিসের সভাপতি মুজাফফর আহমদ জাফরী, জেলা এবি পার্টির আহ্বায়ক মাস্টার আহসান উল্যাহ, সচিব ফজলুল হকসহ ১০ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close