রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
বিএনপি কখনও প্রতিহিংসার রাজনীতি করে না : শামা ওবায়েদ
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৩:০২ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম (রিংকু) বলেছেন, “বিএনপি কখনও কারো বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করে না। আমার জন্মের পর থেকে আমি দেখেছি, আমার বাবা এবং বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমান কখনো বিরোধী দল বা ভিন্ন মতের মানুষকে জেলে ভরেননি এবং কাউকে অত্যাচার করেননি।”

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নে এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ আরও বলেন, “আমি আমার জীবনজুড়ে আপনাদের পাশে থাকবো। আমার বাবা মৃত্যুর পরও আমি চেষ্টা করেছি মানুষের পাশে থাকার। এখানে সবাই নিরাপদ—সব ধর্ম, দল ও মতের মানুষ নিরাপদ। সালথা ও নগরকান্দার মসজিদ ও মাদ্রাসাগুলোর সমস্যার সমাধানে আমার বাবা সর্বদা আলেমদের পাশে ছিলেন।”

তিনি বলেন, “তারােক রহমান ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে, যখন বিএনপি সরকার গঠন করবে, তখন প্রত্যেক মসজিদের ইমাম ও মাদ্রাসার দায়িত্বপ্রাপ্তরা সরকার থেকে ভাতা পাবেন। এটা অন্য কোনো সরকারের সময় হয়নি।”

শামা ওবায়েদ সালথার মানুষকে সতর্ক করে বলেন, “আমাদের মাটিতে দুর্নীতি, মাদক, চাঁদাবাজি ও অনিয়মকে রোধ করতে হবে। আমাদের মা-বোনদের এবং ছোটদের সুন্দর ভবিষ্যৎ গড়তে হবে। এজন্য ১২ তারিখে ‘ধানের শীষ’-এ ভোট দিন।”

উল্লেখযোগ্য উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি শাহিন মাতুব্বর, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা, ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, বিএনপি নেতা মুরাদ মাতুব্বর, আব্দুর রব, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাহফুজুর রহমান লিটনসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close