শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
মা-শিশুর শেষ বিদায়, কারাগারের ভেতরে পাঁচ মিনিটের সাক্ষাৎ
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৪:০১ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাগেরহাটে মা ও ৯ মাসের শিশুকে পাশাপাশি দাফন, শেষ দেখা কারাগারে মাত্র পাঁচ মিনিটের জন্য বাগেরহাটের সাবেকডাঙ্গা গ্রামে মা কানিজ সুবর্ণা স্বর্ণালী (২২) এবং তার ৯ মাসের শিশু সন্তান সেজাদ হোসেন নাজিফকে শনিবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে একসঙ্গে চিরনিদ্রায় শুইয়ে দেওয়া হয়েছে।

জানাজা শেষে তাদের দাফন করা হয় গ্রামের বাড়ির পাশে। শোকস্তব্ধ পরিবেশে এলাকাবাসী দীর্ঘশ্বাস ও কান্নায় ভেঙে পড়েন।

এর আগে রাতে স্ত্রী ও সন্তানের মরদেহ বহনকারী একটি অ্যাম্বুলেন্স যশোর কেন্দ্রীয় কারাগারের সামনে পৌঁছায়। স্বজনদের আবেদনের পর মানবিক বিবেচনায় কারা কর্তৃপক্ষ ছয়জন নিকট আত্মীয়কে কারাগারের ভেতরে মরদেহ দেখার অনুমতি দেয়।

নির্ধারিত সময়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলার সভাপতি জুয়েল হাসান সাদ্দাম মাত্র পাঁচ মিনিটের জন্য স্ত্রী ও সন্তানকে শেষবারের মতো দেখতে পান। ওই সংক্ষিপ্ত সময়েই তার জীবনের সবচেয়ে কঠিন বিদায় সম্পন্ন হয়।

পুলিশ জানায়, গত শুক্রবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের সাবেকডাঙ্গা গ্রামের একটি বাড়ি থেকে কানিজ সুবর্ণা স্বর্ণালীকে ঝুলন্ত অবস্থায় এবং তার শিশু সন্তানকে মেঝে থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ ও পরিবারের দাবি, হতাশাগ্রস্ত হয়ে মা শিশুকে হত্যা করার পর আত্মহত্যা করেছেন।

উল্লেখ্য, জুয়েল হাসান সাদ্দাম গত ৫ আগস্ট গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন এবং বর্তমানে যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close