সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ধানের শীষে ভোট দিলে সাঘাটা ও ফুলছড়ির উন্নয়ন হবে : ফারুক
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৯:৫৪ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (সাঘাটা–ফুলছড়ি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. ফারুক আলম সরকার বলেছেন, ‘ধানের শীষে ভোট দিলে সাঘাটা ও ফুলছড়ি উপজেলার উন্নয়ন হবে, এ এলাকা আর অবহেলিত থাকবে না।’

তিনি বলেন, “আমার নিজের জন্য করার আর কিছু নেই। বাকি জীবন মানুষের জন্য কিছু করতে চাই। মানুষকে নিয়ে ভাবতে চাই, মানুষের উন্নয়ন নিয়ে ভাবতে চাই। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে দলের চেয়ারপারসন তারেক রহমানের পরিকল্পিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার কর্মসূচির সঙ্গে আমরা অংশীদার হতে চাই।”

শনিবার (২৪ জানুয়ারি) সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও উঠান বৈঠক শেষে সন্ধ্যার পর সাহেব বাজারে আয়োজিত উঠান বৈঠকে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা মানুষের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। ধানের শীষকে উন্নয়নের প্রতীক উল্লেখ করে তিনি বলেন, এমপি নির্বাচিত হলে এলাকার উন্নয়নকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন।

এর আগে তিনি উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও কচুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল্লাহ প্রধান এবং বিশিষ্ট শিক্ষাবিদ আজিজার রহমানের কবর জিয়ারত করেন।

উঠান বৈঠকে আরও বক্তব্য দেন সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী মোহাম্মদ আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঈন প্রধান লাবু, মোস্তাক আহমেদ মিলন, শাহজাহান মেম্বার, আতিকুর রহমান রানা, মোহাম্মদ আলী প্রধান, সোহেল রানা ও গোলাপ প্রমুখ।

উঠান বৈঠকে বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় লোকজন ধানের শীষে ভোট দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ধানের শীষ   গাইবান্ধা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close