সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
রাজনীতি
চট্টগ্রামে তারেক রহমানের নির্বাচনি সমাবেশ, উজ্জীবিত নেতাকর্মীরা
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১০:১৩ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দীর্ঘ দুই দশক পর বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম সফরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় নগরীর পলোগ্রাউন্ডে আয়োজিত নির্বাচনি সমাবেশে যোগ দেবেন তিনি। দলের নেতৃত্ব গ্রহণের পর এই প্রথম চট্টগ্রাম সফরে যাচ্ছেন তিনি। সফরকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে এবং জনসভাস্থলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

মহাসমাবেশকে ঘিরে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে জড়ো হতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। কেউ আসছেন দলবেঁধে, কেউ কেউ আবার রাত থেকেই অবস্থান নিয়েছেন মাঠে। মহাসমাবেশের আশপাশ ছেয়ে গেছে ব্যানার-ফেস্টুনে।

সমাবেশে আসা বিএনপি নেতাকর্মীরা জানান, তারেক রহমানকে সামনে থেকে দেখার অপেক্ষায় ছিলাম বহু বছর। আজ সেই অপেক্ষা শেষ হচ্ছে। আমরা রাত থেকেই সমাবেশের আশেপাশে রয়েছি। আমাদের মতো অনেকেই ছিলেন। বিএনপি নেতারা জানান, তারেক রহমানের এই সফর নেতাকর্মীদের যেমন উজ্জীবিত করবে, তেমনি জোরালো হবে নির্বাচনের প্রচারণা।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান জানান, দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর তারেক রহমান চট্টগ্রামে এসেছেন। নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি চট্টগ্রামের উন্নয়ন নিয়েও নিজের পরিকল্পনার কথা তুলে ধরবেন তিনি।

এদিকে, মহাসমাবেশ ঘিরে চট্টগ্রাম নগরীতে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নগরী জুড়ে প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে। মঞ্চসহ পুরো এলাকাকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থায় ভাগ করা হয়েছে- রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোন।

মঞ্চকে রেড জোন ঘোষণা করা হয়েছে, যেখানে কেবল বিএনপির কেন্দ্রীয় নেতারা, স্থায়ী কমিটির সদস্যরা এবং বৃহত্তর চট্টগ্রামের ২৩টি আসনের সংসদ সদস্য প্রার্থীরা অবস্থান করতে পারবেন। মঞ্চের সামনের অংশ ইয়েলো জোন হিসেবে নির্ধারণ করা হয়েছে, যেখানে সাংবাদিক ও নারীদের জন্য আলাদা ব্লক থাকবে। পুরো মাঠকে রাখা হয়েছে গ্রিন জোন হিসেবে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  তারেক রহমান   
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close