রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১০:৪০ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় অটোরিকশা চলাচলের অনুমতি এবং পুলিশি হয়রানি বন্ধের দাবিতে অটোরিকশা চালকরা ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। এতে মহাসড়কের দুই লেনেই যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

রোববার (২৫ জানুয়ারি) সকাল আনুমানিক ৮টা ৩৫ মিনিটে শ্রীপুর থানাধীন পুরান বাজার এলাকার তুলা গবেষণা কেন্দ্রের সামনে প্রায় ২০০ থেকে ২৫০ জন অটো রিকশাচালক একত্রিত হয়ে এই অবরোধ কর্মসূচি পালন করেন।

এ সময় তারা মহাসড়কে অটোরিকশা চলাচলের বৈধ অনুমতি প্রদান এবং অযৌক্তিক পুলিশি হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ করেন।

অবরোধের কারণে ঢাকা ও ময়মনসিংহগামী যানবাহন দীর্ঘ সময় মহাসড়কে আটকে পড়ে। এতে কর্মজীবী মানুষ, শিক্ষার্থীসহ সাধারণ যাত্রী ও পথচারীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। অনেক যাত্রীকে যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।

খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। পুলিশ অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণভাবে মহাসড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানায়।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির আহমেদ বলেন, “ঘটনাটির বিষয়ে আমি অবগত হয়েছি। আমরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছি। সড়ক অবরোধের বিষয়টি সত্য। মহাসড়ক থেকে অবরোধকারীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  মহাসড়ক   অবরোধ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close