রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
পাটগ্রাম সীমান্তে এক যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১০:৪৫ এএম আপডেট: ২৫.০১.২০২৬ ১০:৪৭ এএম
ছবি: আটক রশিদুল ইসলাম

ছবি: আটক রশিদুল ইসলাম

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে রশিদুল ইসলাম (২৫) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। রশিদুল পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের পশ্চিম জমগ্রাম গ্রামের আব্দুস সামাদের ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সূত্র জানায়, পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী এলাকা জমগ্রাম সংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার নিউ কুচলিবাড়ী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, সীমান্তের মেইন পিলার ৮০১ নম্বরের সাব-পিলার ১১ দিয়ে রশিদুল ইসলাম গভীর রাতে ভারতীয় চোরাকারবারিদের সহায়তায় ভারতের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করছিল। এ সময় কোচবিহার জেলার ১৪৩ বিএসএফ ব্যাটালিয়নের নিউ কুচলিবাড়ী ক্যাম্পের টহলদল চোরাকারবারিদের ধাওয়া করলে অন্যরা পালিয়ে গেলেও রশিদুলকে আটক করে বিএসএফ সদস্যরা ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

ঘটনাটি জানার পর রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের ডাংগাটারী ক্যাম্প কমান্ডার বিএসএফের কুচলিবাড়ী ক্যাম্প কমান্ডারের কাছে পতাকা বৈঠকের জন্য চিঠি পাঠান।

রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম আলদীন জানান, “বিএসএফের সঙ্গে যোগাযোগ করে পতাকা বৈঠকের মাধ্যমে আটক বাংলাদেশি যুবককে ফেরত আনার চেষ্টা চলছে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  পাটগ্রাম   যুবক   বিএসএফ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close