রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      
দেশজুড়ে
অটোরিকশা চলাচলের দাবিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১১:৫৯ এএম আপডেট: ২৫.০১.২০২৬ ১২:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের অনুমতি ও পুলিশি হয়রানির প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চালকরা। এতে মহাসড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

রোববার (২৫ জানুয়ারি) সকাল থেকে শ্রীপুর থানার পুরান বাজার সংলগ্ন তুলা গবেষণা কেন্দ্রের সামনে তিন শতাধিক অটোরিকশা চালক মহাসড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভকারীদের দাবি, মহাসড়কে অটোরিকশা চলাচলের অনুমতি দিতে হবে এবং পুলিশের হয়রানি বন্ধ করতে হবে। চালকরা জানান, জীবিকার তাগিদে তারা মহাসড়কে চলাচল করতে বাধ্য হচ্ছেন, কিন্তু সেখানে গেলেই পুলিশ জরিমানা ও নির্যাতন করছে।

এদিকে, অবরোধের কারণে দূরপাল্লার যানবাহন, লোকাল বাস ও সিএনজি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে সকাল থেকেই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

ঢাকা যাওয়ার পথে ভোগান্তিতে পড়া যাত্রী আলম মিয়া বলেন, “মাওনা চৌরাস্তা এলাকায় আমাকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়। জরুরি কাজে ঢাকা যেতে হবে, কিন্তু এখন হেঁটে গর গরিয়া মাস্টার বাড়ি পর্যন্ত এসেছি। চরম দুর্ভোগে পড়েছি।”

পরিবেশকর্মী খোরশেদ আলম বলেন, “আমি এই মুহূর্তে মহাসড়কে অবস্থান করছি। সাধারণত মানুষ বিশেষ করে পোশাক শ্রমিকেরা চরম দুর্ভোগে পড়েছে।”

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ২৫০ জন ব্যাটারিচালিত অটোরিকশা চালক মহাসড়কের ওপর অবস্থান নেন। এ সময় চালকরা অভিযোগ করেন, এক অটোরিকশা চালককে পুলিশ মারধর করেছে। ওই ঘটনার প্রতিবাদ এবং মহাসড়কে চলাচলের দাবিতে তারা বিক্ষোভ শুরু করেন।

অটোরিকশা চালক মো. ফরহাদ হোসেন বলেন, “তারা গরিব মানুষ, অটোরিকশা চালিয়েই সংসার চলে। কিন্তু মহাসড়কে উঠলেই পুলিশ আমাদের মোটা অঙ্কের জরিমানা করে। এর ওপর পুলিশ একজন চালককে মারধরও করেছে।”

আরেক চালক শরিফ হোসেন জানান, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেই তারা সড়কে নেমেছিলেন। তারা চান নিয়ম মেনে মহাসড়কে অটোরিকশা চালানোর সুযোগ।

মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান খোলা কাগজকে অবরোধ ও যান চলাচল বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “মহাসড়কে অটোরিকশা চলাচল নিরাপদ নয় এবং বর্তমানে সরকারিভাবে এটি নিষিদ্ধ। সরকার চলাচলের অনুমতি দিলে আমাদের কোনো আপত্তি নেই। তবে নিরাপত্তার স্বার্থে নিষেধাজ্ঞা বজায় থাকা পর্যন্ত আমরা কঠোর অবস্থানে থাকব।”

এ রিপোর্ট লেখা পর্যন্ত সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  মহাসড়ক অবরোধ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close