শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
নালিতাবাড়ীতে ওয়ার্ড বিএনপির সভাপতি বহিষ্কার
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১২:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

অনৈতিক ও বিতর্কিত কর্মকাণ্ডসহ নানা অভিযোগে দলের ভাবমূর্তি নষ্টের কারণে শেরপুরের নালিতাবাড়ী শহর বিএনপির ৬নং ওয়ার্ড কমিটির সভাপতি আনোয়ার হোসেন আনারকে সভাপতিসহ দলীয় সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) শেরপুর জেলা বিএনপির সম্মতিক্রমে কেন্দ্রীয় বিএনপির সদস্য ও জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ফাহিম চৌধুরী এ বহিষ্কারাদেশ প্রদান করেন।

ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের লিখিত অভিযোগে বলা হয়েছে, আনোয়ার হোসেন আনার দীর্ঘদিন ধরে বিভিন্ন অনৈতিক ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত। তার এসব কর্মকাণ্ডের ফলে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং স্থানীয়ভাবে দলকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ তাকে নিয়ে আতঙ্কে থাকেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

নেতারা মনে করেন, এ ধরনের ব্যক্তি দায়িত্বে থাকলে আসন্ন নির্বাচনসহ রাজনৈতিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

এ বিষয়ে সদ্য বহিস্কৃত নেতা আনোয়ার হোসেন আনার বলেন, “আমি গ্রুপিং রাজনীতির শিকার। আমাকে কোনো প্রকার মতপ্রকাশের সুযোগ না দিয়ে বহিষ্কার করা হয়েছে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বিএনপি   সভাপতি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close