রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় চালক নিহত
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১২:৩৯ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার সীমান্তবর্তী ধলেশ্বরী–২ সেতুর ঢালে মুরগীবাহী একটি পিকআপের পেছনে অজ্ঞাত বাসের ধাক্কায় পিকআপচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

গতকাল শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকামুখী একটি মুরগীবাহী পিকআপের পেছনে দ্রুতগতির একটি বাস ধাক্কা দিলে পিকআপটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপচালক মারা যান এবং পিকআপে থাকা অপর একজন গুরুতর আহত হন।

খবর পেয়ে হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহত চালকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

হাঁসাড়া হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঢাকামুখী দ্রুতগতির একটি বাস মুরগীবাহী পিকআপের পেছনে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। অজ্ঞাত বাসটি শনাক্তের চেষ্টা চলছে। নিহতের মরদেহ বর্তমানে থানায় রয়েছে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ঢাকা   মাওয়া   এক্সপ্রেসওয়ে   বাসের ধাক্কা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close