শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
তরুণ প্রজন্মকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করা হবে: কর্নেল আজাদ
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আগামী দিনে বাংলাদেশকে এগিয়ে নিতে তরুণ-তরুণীদেরকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করলেই দেশের উন্নয়ন এবং মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে বলে জানিয়েছেন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের স্বতন্ত্র ‘তালা’ প্রতীকের এমপি প্রার্থী, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লে. কর্নেল আসাদুল ইসলাম আজাদ।

তিনি শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইলের মধুপুর পৌরসভার বোয়ালী ও আকাশী দামপাড়া এলাকায় ভোটারদের সঙ্গে গণসংযোগ করে ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি মধুপুর-ধনবাড়ী উপজেলার বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

গণসংযোগকালে ভোটারদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “মধুপুর-ধনবাড়ী দুই উপজেলায় তরুণ যুবক-যুবতীদের বেকার সমস্যা নিরসনে টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠা করে বিভিন্ন ধরনের টেকনিক্যাল প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তাই আগামী নির্বাচনে ‘তালা’ প্রতীকে ভোট প্রার্থনা করি। জনগণের উন্নয়নে ‘তালা’ প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছি। প্রশাসনসহ নির্বাচন কমিশনের কাছে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করি। তবে, আমি যদি এমপি হতে পারি, তাহলে মধুপুর-ধনবাড়ীর জনগণের সকল সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়া হবে।”

এ সময় তার কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।


আরও সংবাদ   বিষয়:  তরুণ প্রজন্ম   কারিগরি শিক্ষা   কর্নেল আজাদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close