শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
তিস্তা ইউনিভার্সিটিতে শিক্ষকদের প্রশিক্ষণ ও সার্টিফিকেট প্রদান
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রংপুরে তিস্তা ইউনিভার্সিটির শিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় নগরীর স্কাই লন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট-এ এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

“পাম নেদারল্যান্ডস থেকে আগত প্রশিক্ষক মিস্টার হেনরি ভাট হেট এর্ভে তিস্তা ইউনিভার্সিটির শিক্ষকদের জন্য ‘যোগাযোগ দক্ষতা, অনুপ্রেরণা ও নেতৃত্ব উন্নয়ন’ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।”

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিস্তা ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম আল-আমিন। বিশেষ অতিথি ছিলেন ভাইস-চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন সরকার ও সদস্য-সচিব মোঃ রবিউল ইসলাম মৃদুল। এছাড়াও উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম, ট্রেজারার প্রফেসর সঞ্জীব চৌধুরী এবং রেজিস্ট্রার মো আতাউর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি শিক্ষকদের পেশাগত দক্ষতা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  তিস্তা ইউনিভার্সিটি   শিক্ষক   প্রশিক্ষণ   সার্টিফিকেট প্রদান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close