সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
রাজনীতি
চাঁদাবাজি ভিক্ষার চেয়েও নিকৃষ্ট : শফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১:৪৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

“চাঁদাবাজি ভিক্ষার চেয়েও নিকৃষ্ট। নিজেরা এই কাজবন্ধ না করলে তাদের লাল কার্ড দেখানো হবে”—বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় চাঁদাবাজদের ভালো পথে ফিরে আসার আহ্বান জানান তিনি।

রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা ব্রিজ এলাকায় নির্বাচনী জামায়াতের নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন।

ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলতে চাইলে ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ‘হ্যাঁ’কে জয়যুক্ত করতে হবে উল্লেখ করে তিনি বলেন, “আমরা আর বস্তাপচা রাজনীতি চাই না। যুবসমাজ এরইমধ্যে জানিয়ে দিয়েছে তারা বস্তাপচা রাজনীতি চায় না। তারা দুর্নীতিমুক্ত, ফ্যাসিবাদের ছায়া এবং আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ চায়। যারা জনগণের ভাষা বুঝতে পারে না, আগামী ১২ তারিখ জাতি তাদের সেই ভাষা বুঝিয়ে দেবে।”

চাঁদাবাজদের নিয়ে জামায়াত আমির বলেন, “এই দেশে নতুন একটা পেশা ভালো চলছে সেটি হলো চাঁদাবাজি। যারা এই পেশায় যুক্ত তারা ভালো পথে ফিরে আসুন। জামায়াত চাঁদাবাজদের হালাল রোজগারের ব্যবস্থা করে দেবে। আর যদি এই পথ বাদ না দেয়া হয় তাদের লাল কার্ড দেখানো হবে। চাঁদাবাজি ভিক্ষার চেয়েও নিকৃষ্ট। নিজেরা এই কাজ করবো না আমরা কাউকে চাঁদাবাজি করতেও দিবো না।”

কওমি শিক্ষাব্যবস্থা নিয়ে তিনি বলেন, “কওমি মাদরাসার শিক্ষাব্যবস্থা নিয়ে প্রত্যেক সরকার অবহেলা করেছে। তাড়াও এদেশের নাগরিক। সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকার পৃষ্ঠপোষকতা করলে তাদের কেন করবে না? ক্ষমতায় গেলে কওমি মাদরাসার নীতিনির্ধারকদের সাথে বসে তাদের ইচ্ছা এবং পরামর্শ অনুযায়ী কওমি মাদরাসাকে সম্মানের জায়গায় নিয়ে যাওয়া হবে।”

জামায়াতের আমির বলেন, “জামায়াত ক্ষমতায় এসে জলাবদ্ধতা নিরসনে ব্যর্থ হলে মেয়র কাউন্সিলরদের বছরে ৪ বার পচা ডোবা পানিতে গোসল করানো হবে। এই নদীর পানিকে মুক্তার মতো পরিষ্কার রাখতে তারা বাধ্য থাকবে। যে জনপ্রতিনিধি এই দায়িত্ব পালনে ব্যর্থ হবে তাকে বরখাস্ত করা হবে।”

সমাবেশে ঢাকা-৪ আসনের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন এবং ঢাকা-৫ আসনের প্রার্থী মোহাম্মদ কামাল হোসেনের পক্ষে ভোট চান জামায়াত আমির।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  চাঁদাবাজি   শফিকুর রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close