সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
দেশজুড়ে
গাকৃবিতে উৎসবমুখর পরিবেশে শিক্ষক সন্ধ্যা অনুষ্ঠিত
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শিক্ষক-শিক্ষিকাদের “সম্প্রীতির বন্ধন, কৃতিত্বের স্বীকৃতি” প্রতিপাদ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)-তে নানা রঙে, আবেশে ও আন্তরিকতায় অনুষ্ঠিত হয়েছে ‘শিক্ষক সন্ধ্যা ২০২৫’।

গাকৃবির শিক্ষক সমিতির আয়োজনে গত শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে এই ব্যতিক্রমধর্মী ও জমকালো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে পৌষ-মাঘের ঐতিহ্যবাহী পিঠা উৎসবে। শীতের আমেজে শিক্ষক-শিক্ষিকা ও তাঁদের পরিবারের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পিঠা উৎসবটি পরিণত হয় মিলনমেলায়, যেখানে হাসি, গল্প ও ঐতিহ্যের আবহে এক অনন্য পরিবেশের সৃষ্টি হয়।

এরপর বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সদ্য বিদায়ী সভাপতি প্রফেসর ড. মো. আবু আশরাফ খান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন শিক্ষক সমিতির সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. মসিউল ইসলাম।

আলোচনা সভার এক আবেগঘন মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত সম্মানিত শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ভাইস-চ্যান্সেলর। এই সময় তাদের বর্ণাঢ্য কর্মজীবন, শিক্ষা ও গবেষণায় অবদানের কীর্তিগাঁথা স্মরণ করা হয় গভীর শ্রদ্ধা ও ভালোবাসায়। একই সঙ্গে ২০২৩ ও ২০২৪ সালে গবেষণায় বিশেষ উৎকর্ষ সাধনকারী শিক্ষকদের সম্মাননা স্মারক, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়, যা গবেষণায় আরও উৎসাহ ও অনুপ্রেরণার বার্তা বহন করে।

অনুষ্ঠানে ২০২৫ সালের শিক্ষক সমিতির সদস্যবৃন্দকে সম্মাননা প্রদান করা হয় এবং ২০২৬ সালের নবনির্বাচিত শিক্ষক সমিতির সদস্যদের ভাইস-চ্যান্সেলরসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে গাকৃবির শিক্ষকদের একাডেমিক, গবেষণা ও প্রশাসনিক অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, “একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত শক্তি তার শিক্ষক সমাজ। শিক্ষকদের নিষ্ঠা, গবেষণা ও মানবিক মূল্যবোধের ওপরই একটি বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও অগ্রযাত্রা নির্ভর করে।”

তিনি অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের উত্তরাধিকার বহন করেই গাকৃবি আজ জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে বিবিধ র‌্যাঙ্কিংয়ে গৌরবময় অবস্থান অর্জন করে এগিয়ে যাচ্ছে। নতুন শিক্ষক সমিতির নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে তিনি শিক্ষক সমাজের ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।

সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শেষ হয়। পরবর্তীতে গাকৃবির শিক্ষকবৃন্দ ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সঙ্গীত, আবৃত্তি ও নৃত্যের মনোজ্ঞ পরিবেশনা, যা সাংস্কৃতিক সন্ধ্যার আকার নেয়।

দিনব্যাপী এই হৃদ্যতাপূর্ণ আয়োজনের সমাপ্তি ঘটে সকলের সমবেত অংশগ্রহণে এক জমকালো গালা ডিনারের মাধ্যমে। উল্লেখ্য, অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ছাত্রকল্যাণ বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  গাকৃবি   শিক্ষক   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close