শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
জলঢাকায় যৌথ বাহিনীর অভিযান, মাদক সম্রাট কিবুসহ গ্রেফতার ২
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ২:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গোলাম কিবরিয়া কিবুসহ  (৪২) আরও দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে মেজর মাহমুদ শরীফ শিপলুর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল জলঢাকা পৌর এলাকায় মাদক কেনাবেচার সময় তাদের হাতেনাতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন কিবু ও রবিউল ইসলাম (৩৪)। অভিযানে তাদের কাছ থেকে জব্দ করা হয় ১২ পিস ইয়াবা, ৪৮ পুরিয়া হেরোইন, মাদক বিক্রির নগদ ১০,১৪০ টাকা, একটি সুজুকি হায়াতি (১১০ সিসি) মোটরসাইকেল, মাদক হিসাবের খাতা এবং তিনটি মোবাইল ফোন।

স্থানীয়রা জানান, কিবু দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের সম্রাজ্য গড়ে তুলেছিলেন। তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পর এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

মেজর মাহমুদ শরীফ শিপলু বলেন, “যৌথ বাহিনী এলাকায় মাদকের বিস্তার রোধ ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত আলামতসহ জলঢাকা থানায় সোপর্দ করা হয়েছে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  জলঢাকা   অভিযান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close