মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেল রপ্তানিতে সুখবর      এবার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন      
দেশজুড়ে
কক্সবাজারের চারটি আসনেই শক্ত অবস্থানে বিএনপি
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ২:৪৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে গত ২১ তারিখ প্রতীক বরাদ্দ হয়েছে। প্রতীক পাওয়ার পর থেকে কক্সবাজারে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। প্রার্থীরা ভোটারের বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও ভোট কামনা করছেন।

বিভিন্ন বিষয়ে আশ্বাস দিয়ে আসছেন বিএনপির পক্ষ থেকে। ৩০ দফা প্রস্তাবনা দেওয়া হয়েছে দেশের উন্নয়নের জন্য। সাধারণ মানুষ এখন তাকিয়ে আছে কোন দল এগিয়ে যাবে। ইতিমধ্যে কক্সবাজারের চারটি আসনে জামায়াতের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে আবদুল্লাহ আল ফারুক, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে এএইচএম হামিদুর রহমান আযাদ, কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে শহিদুল ইসলাম বাহাদুর, কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে নুর আহমদ আনোয়ারী। এর মধ্যে হামিদুর রহমান আযাদ ছাড়া বাকি তিন প্রার্থী নতুন। নতুন প্রার্থীদের ক্ষমতা কতটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে তা নিয়ে নানা হিসাব-নিকাশ শুরু হয়েছে।

বিএনপির প্রার্থী হিসেবে চারটি আসনেই শক্ত অবস্থান রয়েছে। কক্সবাজার-১, ৩ ও ৪ আসনে প্রার্থীরা অভিজ্ঞ ও জনপ্রিয়, যার মধ্যে জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, সাবেক হুইপ শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় নেতা লুৎফর রহমান কাজল এবং সাবেক সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ রয়েছেন। কক্সবাজার-২ আসনে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এএইচএম হামিদুর রহমান আযাদ কিছুটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

কক্সবাজার-১: চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে গঠিত এই আসনে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমদ, দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী। তিনি ৩ বারের সংসদ সদস্য। তার স্ত্রী হাছিনা আহমেদও একবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। এই আসনটি বিএনপির দখলে ৪ বার। সর্বশেষ ২০০৮ সালের নির্বাচনে হাছিনা আহমেদ নির্বাচিত হন। বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেন, “চকরিয়া-পেকুয়ার মানুষ আমাকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করে আসছেন। আমি এলাকায় মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। দেশের তরুণ প্রজন্ম ধানের শীষে ভোট দিয়ে আগামীর বাংলাদেশ গড়ে তুলবে।”

কক্সবাজার-২: মহেশখালী ও কুতুবদিয়া দ্বীপ নিয়ে গঠিত এই আসনে বিএনপির প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ, দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাবেক দুইবারের সংসদ সদস্য। জামায়াতের প্রার্থী এএইচএম হামিদুর রহমান আযাদ। ২০০৮ সালে এই আসনে জামায়াত জয়ী হয়েছিল। ২০০১ সালের নির্বাচনেও বিএনপি বিজয়ী হয়েছিল। বিশ্লেষকদের মতে, এই আসন বিএনপির পরিচিত আসন।

কক্সবাজার-৩: সদর, রামু ও ঈদগাঁও উপজেলা নিয়ে গঠিত আসনে বিএনপির প্রার্থী লুৎফুর রহমান কাজল, কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য। জামায়াতের প্রার্থী শহিদুল ইসলাম বাহাদুর। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনটিতে কাজল ছাড়া অন্যরা বড় প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে না বলে স্থানীয় ভোটাররা মনে করছেন। কাজল বলেছেন, “আমি জনগণের রাজনীতি করি। কক্সবাজারের মানুষ সব সময় বিএনপির পাশে ছিল, আছে ও থাকবে। জনগণের ভোটে আমরা বিজয়ী হবো।”

কক্সবাজার-৪: উখিয়া-টেকনাফ উপজেলা নিয়ে গঠিত আসনে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরী, সাবেক হুইপ ও জেলা বিএনপির সভাপতি। তার প্রধান প্রতিদ্বন্দ্বী নুর আহমদ আনোয়ারী, জেলা জামায়াতের আমির। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মাওলানা নুরুল হকও রয়েছেন। নির্বাচনের পূর্বে জেলা বিএনপির নেতা মো. আব্দুল্লাহর সমর্থকরা প্রার্থীর পরিবর্তনের জন্য আন্দোলন করলেও পরে ধানের শীষের পক্ষে কাজ করার ঘোষণা দেন। ভোটাররা মনে করছেন, অভিজ্ঞ শাহজাহান চৌধুরীর জয় নিশ্চিত।

বিএনপি প্রার্থীরা জানিয়েছেন, জনগণের ব্যাপক সাড়া পাচ্ছেন এবং ধানের শীষ প্রতীক ধরে দেশনায়ক বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে জয় নিশ্চিত করবেন। চারটি আসনে বিএনপির শক্ত অবস্থান ভোটারদের মধ্যে আশাব্যঞ্জক বলে মনে করা হচ্ছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বিএনপি   কক্সবাজার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close