শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
রাজনীতি
বিএনপির দিকে ঝুঁকে আছে প্রশাসন : নাসীরুদ্দীন পাটওয়ারী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৩:০২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে আছে বলে অভিযোগ করেছেন ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। আর ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা বলছেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুন্দর একটি সমাজব্যবস্থা গড়ে তুলবেন।

রোববার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর মতিঝিলের এজিবি কলোনি বাজারে নির্বাচনি প্রচারণা শুরু করেন ১০ দলীয় নির্বাচনি ঐক্যের ঢাকা-৮ আসনে মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। পরে এজিবি কলোনি, মতিঝিল মডেল স্কুল ও এজিবি কলোনি হাসপাতাল এলাকায় গণসংযোগ করেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “একটি দলের বড় বড় অনিয়ম প্রশাসনের চোখে পড়ে না। তবে ছোটখাটো বিষয় নিয়েও অন্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রশাসনের উচিত লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।” এ সময় বিএনপির সমর্থকদেরও ১০ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে, সকালে খিলগাঁও বৌ বাজার এলাকায় গণসংযোগ শুরু করেন ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। পরে খিলগাঁও মডেল উচ্চ বিদ্যালয় এলাকায় নির্বাচনি প্রচারণা চালান তিনি। নির্বাচিত হলে ঢাকা-৯ আসনে নাগরিক সব সুবিধা নিশ্চিত করে সব সমস্যা সমাধান করার আশ্বাস দেন ডা. তাসনিম জারা।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  বিএনপি   নাসীরুদ্দীন পাটওয়ারী  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close