রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
‘মৃত্যু হলে দলের ভাই হিসেবে জানাজায় আসবেন’—সুজাতের স্ট্যাটাস
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৩:১৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

হবিগঞ্জ-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সদ্য বহিষ্কৃত সাবেক এমপি শেখ সুজাত মিয়া স্থানীয় বিএনপির নেতাকর্মী ও অঙ্গ-সহযোগী সংগঠনের সদস্যদের উদ্দেশে এক আবেগঘন বক্তব্য দিয়েছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, রাজনীতির পথচলায় মতভেদ থাকতেই পারে, তবে ব্যক্তিগত সম্পর্ক, ভ্রাতৃত্ব ও মানবিকতা যেন অটুট থাকে—এই প্রত্যাশাই তার। তিনি উল্লেখ করেন, মাত্র কয়েকদিন আগেও তিনি দলের একজন কর্মী হিসেবে সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন। আজ পরিস্থিতির পরিবর্তনে ভিন্ন অবস্থানে থাকলেও দলের নেতৃবৃন্দ ও সহযোদ্ধাদের প্রতি তার ভালোবাসা ও সম্মান অটুট রয়েছে।

স্ট্যাটাসে শেখ সুজাত মিয়া বলেন, “আমি আপনাদের সবাইকে চিনি, বুঝি। আমার কাছে কারো পরিচয় দিয়ে কথা বলতে হয় না। আজ আমি আপনাদের শূন্যতা গভীরভাবে অনুভব করছি। তবে আল্লাহ চাইলে ভবিষ্যতে আবার একসঙ্গে কাজ করার সুযোগ হবে—ইনশাআল্লাহ।” নিজেকে অনেকের মুরুব্বি হিসেবে উল্লেখ করে তিনি অনিচ্ছাকৃত কোনো ভুল হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান।

তিনি আরও বলেন, “আজ আমি আপনাদের কাছে কিছুই চাই না—শুধু দোয়া চাই। দলের ভাই হিসেবে, একজন মুসলমান ভাই হিসেবে—আমার প্রতি কোনো ঘৃণা বা বিদ্বেষ রাখবেন না।”

সবচেয়ে আবেগঘন অংশে তিনি জীবন-মৃত্যুর প্রসঙ্গ টেনে বলেন, “হায়াত ও মউত আল্লাহর হাতে। যদি আমার মৃত্যু হয়, তাহলে অন্তত দলের ভাই হিসেবে আমার জানাজায় শরিক হবেন—এই অনুরোধ রইলো।”

উল্লেখ্য, দলের নির্দেশ অমান্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র এমপি প্রার্থী হওয়ায় সম্প্রতি বিএনপি শেখ সুজাত মিয়াকে দল থেকে বহিষ্কার করেছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  সুজাত   স্ট্যাটাস   বিএনপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close